শিরোনাম
◈ ৭ লাখ ৫৫ হাজার ব্যালটের মধ্যে এখনও ভোট দেননি ২ লাখ ৫৩ হাজার প্রবাসী ◈ দুরন্ত একাদশ‌কে হা‌রি‌য়ে অদম‌্য টি-‌টো‌য়ে‌ন্টি কা‌পের ফাইনালে দুর্বার একাদশ ◈ নির্বাচন ঘিরে কিছু রাজনৈতিক দল অস্ত্র মজুত করছে: আসিফ মাহমুদ (ভিডিও) ◈ বাড্ডায় বাসা থেকে ১১ আগ্নেয়াস্ত্রসহ সুব্রত বাইনের সহযোগী দীপু গ্রেপ্তার ◈ সেনাবাহিনীকে রাজনৈতিক স্বার্থে ব্যবহার করতে দেবে না বিএনপি: তারেক রহমান (ভিডিও) ◈ প্রচারণায় প্রার্থীদের সহিষ্ণুতার প্রশংসা প্রধান উপদেষ্টার, রোববার থেকে আইনশৃঙ্খলা বাহিনী মোতায়েন ◈ কারাগার থেকে পোস্টাল ভোট দিলেন আনিসুল, পলকসহ প্রায় অর্ধশত ‘ভিআইপি’ বন্দিরা ◈ ব্যাংক সংস্কারের উদ্যোগে ধাক্কা, আটকে গেল বাংলাদেশ ব্যাংক আদেশ সংশোধন ◈ সংসদ সদস্যদের শপথ কে পড়াবেন—সংবিধানে কী আছে ◈ দাঁড়িপাল্লার এক পাল্লায় আমেরিকা, অপর পাল্লায় ভারত: চরমোনাই পীর (ভিডিও)

প্রকাশিত : ২৪ মার্চ, ২০২০, ০৩:১২ রাত
আপডেট : ২৪ মার্চ, ২০২০, ০৩:১২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাংবাদিকদের সুরক্ষার বিনামূল্যে হ্যান্ড স্যানিটাইজার বিতরণ

শিমুল মাহমুদ : [২] সোমবার ঢাকা রিপোটার্স ইউনিটি চত্বরে সাংবাদিকদের মাঝে বিশ্ব স্বাস্থ্য সংস্থার ফর্মূলা অনুয়ায়ী হ্যান্ড স্যানিটাইজার তৈরি করে বিতরণ করে জুম বাংলাদেশ নামের সংগঠনটি। হ্যান্ড স্যানিটাইজারের পাশাপাশি তারা সাবান, টিস্যু, খাবার স্যালাইন, হ্যান্ড গ্লাভস ইত্যাদি বিনামূল্যে বিতরণ করেছে।

[৩] সংগঠনটির প্রতিষ্ঠাতা এসটি শাহিন বলেন, সাংবাদিকতা পেশা সব চেয়ে ঝুঁকিপূর্ণ পেশা। তারা ঝুঁকির মধ্য দিয়ে সংবাদ সংগ্রহ করে। জুম বাংলাদেশের পক্ষ থেকে আমরা এই সংকটময় মুহূর্তে সাংবাদিকদের সুরক্ষা খুব জরুরি। আমি দেশবাসীসহ সবাইকে আহ্বান জানাই প্রত্যেকে নিজ নিজ অবস্থান থেকে মানুষের পাশে দাড়ানোর জন্য।

[৪] জুম বাংলাদেশের প্রধান সমন্বয়ক রাজিব সরকার বলেন, বিশ্বমহামারী করোনা ভাইরাস প্রতিরোধে আমরা সবাই বস্তিবাসী, ছিন্নমূল ও পথশিশুদের সহায়তায় সবাই এগিয়ে আসুন।

[৫] এসময় উপস্থিত ছিলেন ঢাকা রিপোটার্স ইউনিটির সভাপতি রফিকুল ইসলাম আজাদ, সাধারণ সম্পাদক রিয়াজ চৌধুরী, বিএফইউজের মহাসচিব সাবান মাহমুদ, জাতীয় প্রেসক্লাবের সাবেক সভাপতি শওকত মাহমুদ, ঢাকা সাংবাদিক ইউনিয়নের সভাপতি কুদ্দুস আফ্রাদ, রহমান আজিজ প্রমুখ। জুম বাংলাদেশের পক্ষ থেকে উপস্থিত ছিলেন সভাপতি রুহুল আমিন সেলিম, উপদেষ্টা আক্তারুজ্জামান রকি, মিজানুর রহমান, নাইম আহমেদ, সাহাদাত উল্যা, কাজী সদরুল ইসলাম বাদল, মো: সাদেকুল ইসলাম, সোহাগ, আলী হোসেন প্রমুখ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়