শিরোনাম
◈ মহান স্বাধীনতা দিবসে শহীদদের প্রতি রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা ◈ স্বাধীনতা দিবসের শিক্ষায় সবাইকে দেশের কল্যাণে আত্মনিয়োগের আহ্বান ◈ ট্রাম্পের প্রস্তাব হাতে পেয়েছে ইরান, ‘অযৌক্তিক’ আখ্যা দিয়ে প্রত্যাখ্যান ◈ হাতিরঝিল থানার ওসি ক্লোজড ◈ মহান স্বাধীনতা দিবস আজ ◈ এসএসসি ও এইচএসসি পরীক্ষা ৩১ ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার পরিকল্পনা : শিক্ষামন্ত্রী ◈ ইউপি চেয়ারম্যানকে বিএনপি নেতা: এমপি সাহেবের থার্টি পারসেন্ট বুঝাইয়া দিছেন? ◈ সৌদি আরবের যে জরুরি সতর্কবার্তা দিয়েছেন বাংলাদেশিদের জন্য ◈ আবারও মন্ত্রিসভায় দফায় দপ্তর পুনর্বণ্টন ◈ রাজবাড়ীর দৌলতদিয়ায় নদীতে পড়ে যাওয়া বাস থেকে বেঁচে ফেরা যাত্রী যা বললেন

প্রকাশিত : ২৩ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত
আপডেট : ২৩ মার্চ, ২০২০, ০৩:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোরআন পড়েন দোয়া করেন আল্লাহকে ডাকেন, বললেন আফরান নিশো

জেবা আফরোজ : [২] কোভিড ১৯ নিয়ে জন সচেতনতামূলক কথা বললেন ছোট পর্দার অভিনেতা আফরান নিশো। রোববার (২২ মার্চ) নিজের ফেসবুক লাইভে এসে সবাইকে সতর্ক হতে বলেন। এই সময়টায় বেশি বেশি কুরআন পড়েন, আল্লাহকে ডাকেন। ডেইলি বাংলাদেশ

[৩] প্রায় ৩০ মিনিটের লাইভে বলেন, এই মুহূর্তে দেশের যে পরিস্থিতি, সারাবিশ্বের পরিস্থিতি। আমি বাসায় আছি। কোনো কাজ করছি না। করোনাভাইরাস মহামারির দিকে আকার নিতে পারে। করোনায় মৃত্যুর হার শুরুতে ১ শতাংশ ছিল। এখন তা বেড়ে দাঁড়িয়ে প্রায় ৫-৬ শতাংশে দাঁড়িয়েছে। আগামীতে তা কোথায় গিয়ে দাঁড়াবে আমরা কেউই তা বলতে পারছি না। জাগো নিউজ

[৪] তিনি সবাইকে ভিটামিন সি খাওয়ার জন্য পরামর্শ দেন। ঠাণ্ডা খাবার থেকে না করেছেন। পাশাপাশি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর জন্য গরম খাবার আহ্বান জানান। সবাইকে ঘরে থাকার জন্য বলেছেন। জুম বাংলা

[৫] আরো বলেন, আমরা বাঙালি জাতি খুব অল্প কিছু নিজেই ফাইট করতে পারি। আমি আফরান নিশো, আমি একজন অভিনেতা, আমি একজন বাবা সন্তানের প্রতি আমার দায়িত্ব রয়েছে। আমি একজন নাগরিক রাষ্ট্রের প্রতি আমার দায়িত্ব আছে। আমি একজন মুসলিম। এই ক্রাইসিস সময়ে সবার প্রতি আমার দায়িত্ব আছে।বরিশাল টাইমস

[৬] বাসায় বসে নেটফ্লিক্সে মুভি দেখছেন, কম্পিউটারে গেমস খেলছেন সময় কাটছে না। তবে একজন মুসলিম হিসেবে করণীয় কী? এর চেয়ে কি ভালো সময় পাবেন ইসলাম প্র্যাকটিস করার। কোরআন পড়েন, আল্লাহকে ডাকেন। আপনাদের অনেকের মনে হতে পারে এতে কি লাভ হবে। এতে লাভ না হলেও ক্ষতি হবে না। লাভ ইউ বস বলে লাভ নাই। লাভ ইউ আল্লাহ বলেন। জাগো নিউজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়