শিরোনাম
◈ ১৯৭০ দশকের চে‌য়েও বিশ্বব‌্যাপী জ্বালা‌নি তেল সংকট ভয়াবহ হ‌তে পা‌রে ◈ ধর্ম অবমাননার মামলায় বাউল আবুল সরকারকে জামিন দিয়েছেন হাইকোর্ট ◈ ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগাচির সঙ্গে ফোনে যে কথা বলেছেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর ◈ এবার যে কারণে শায়খ আহমাদুল্লাহর ভিসা বাতিল করল অস্ট্রেলিয়া! ◈ দেশের বাজারে টানা চার দফা বাড়ার পর কমেছে স্বর্ণের দাম! ◈ আওয়ামী লীগের রাজনীতি নিষিদ্ধই থাকছে, এর প্রভাব কেমন হবে ◈ ভারতীয় তারকার প্রশংসা করতে গিয়ে ‘অপভাষা’র ব্যবহার! র‌বি শাস্ত্রীর কাণ্ডে শোরগোল ◈ সমান তালে লড়ছে ইরান, প্রত্যক্ষভাবে পাশে নেই কেউ ◈ ভারতীয় বোর্ডের বিশেষ পরিকল্পনা, দ্রুতই বৈভব সূর্যবংশীর টিম ইন্ডিয়ায় অভিষেক হচ্ছে ◈ এবার ইরানকে যে সুখবর দিল ফ্রান্স, বেকায়দায় ইসরাইল!

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ১০:০৭ দুপুর
আপডেট : ২২ মার্চ, ২০২০, ১০:০৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] এপ্রিলে করোনা ভয়াবহ রূপ নিতে পারে, বললেন মেয়র খোকন

সুজিৎ নন্দী : [২] ডিএসসিসির মেয়র সাঈদ খোকন বলেছেন, প্রবাসীদের অবাধ বিচরণের কারণে করোনা ছড়িয়ে পড়ার অবস্থা তৈরি হয়েছে। প্রবাসীদের দেশে এসে অবাধ বিচরণের সুযোগ দেয়া ছিল মারাত্মক ভুল। সিটি করপোরেশন এলাকার করোনাভাইরাস প্রতিরোধ ও মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটি রিভিউ করে শক্তিশালী কমিটি গঠন করা দরকার।

[৩] রোববার নগর ভবনের ব্যাংক ফ্লোরের সভাকক্ষে সিটি করপোরেশন এলাকায় করোনাভাইরাস প্রতিরোধ এবং মোকাবিলার লক্ষ্যে গঠিত কমিটির জরুরি সভায় তিনি এ আশঙ্কার কথা বলেন।

[৪] এ সময় তিনি আরো বলেন, করোনা আক্রান্ত ব্যক্তিদের তথ্য সংগ্রহ ও এদের মাধ্যমে এটি যেন আরও ছড়িয়ে পড়তে না পারে সেজন্য আক্রান্তদের নজরদারিতে রেখে গোয়েন্দা সংস্থাগুলো কার্যকরি ভূমিকা পালন করতে পারে। একইসঙ্গে হাসপাতালগুলোতে আগত সাধারণ রোগীরা যেন চিকিৎসাসেবা পান এবং করোনা আক্রান্ত রোগীদের ছোঁয়ায় অন্যরা যেন আক্রান্ত না হয় সেদিকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। হাসপাতালের পরিচালকদের সঙ্গে বিভিন্ন দফতর সংস্থার প্রতিনিধিদের এখনই বসা উচিত।

[৫] সভায় উপস্থিত ছিলেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ্ মো. ইমদাদুল হক, প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল শরীফ আহমেদসহ ঢাকার উপ-সিভিল সার্জন, জেলা প্রশাসনের প্রতিনিধি, পুলিশ প্রশাসনের প্রতিনিধি, সমাজসেবা অধিদফতরের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়