শিরোনাম
◈ টি-টোয়েন্টি ক্রিকে‌টে ৯ উইকেট নিয়ে ব্রাজিল খে‌লোয়া‌ড়ের ইতিহাস ◈ দুই দশকে বিএনপির বিরুদ্ধে দেড় লাখ মামলা, ২০ মাসেই আওয়ামী লীগের বিরুদ্ধে ‘লক্ষাধিক’ মামলা ◈ নববর্ষের অনুষ্ঠান সন্ধ্যা ৬টার মধ্যে শেষের নির্দেশ, শোভাযাত্রায় পরা যাবে না মুখোশ ◈ সংসদ থেকে আবারও বিরোধী দলের ওয়াকআউট ◈ শ্রমিক নিয়োগে স্বচ্ছতা আনতে বাংলাদেশ–মালয়েশিয়ার নতুন সিদ্ধান্ত ◈ এই রায়ে আমি সন্তুষ্ট নই, আরও অনেকের ফাঁসি হওয়া উচিত ছিল: আবু সাঈদের বাবা ◈ আমি গু.লি করিনি আমাকে গু.লি করার নির্দেশ দেওয়া হয়েছিল: মৃত্যুদণ্ডপ্রাপ্ত এএসআই (ভিডিও) ◈ সংসদে ১২টি বিল পাস ◈ শিক্ষাপ্রতিষ্ঠানে ৩ দিন অফলাইন, ৩ দিন অনলাইনে ক্লাস: শিক্ষামন্ত্রী ◈ যুদ্ধের প্রভাবে টিকে থাকার লড়াইয়ে ক্ষুদ্র উদ্যোক্তারা!

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:০৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান টেড্রস অ্যাডহানম জানালেন, কোয়ারেন্টাইন নতুন কিছু নয়, এর জন্য ফ্ল্যাগ বহু আগে থেকেই ছিল

দেবদুলাল মুন্না:[২]জেনেভায় বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রধান কার্যালয় থেকে শনিবার এক অনলাইন সংবাদ সম্মেলনে অ্যাডহানম করোনা পরিস্থিতি ব্যাখার সময় এ কথা বলেন। খবর রয়টার্স ও দ্য ওয়ালের।

[৩]তিনি বলেন, অনেকের কাছেই এ এক নতুন শব্দ। কারও কারও কাছে আতঙ্কেরও নাম কোয়ারেন্টাইন। কিন্তু আদৌ এটি আতঙ্কের কিছু নয়। হলুদ আর কালো রঙের মিশ্রণে কোয়ারেন্টাইন পতাকও রয়েছে।

[৪]এ পতাকা একটা সময়ে জাহাজে ওড়ানো হত। যা দিয়ে বোঝানো হত, ওই জাহাজে সংক্রমণ ছড়াতে পারে এমন অসুখে আক্রান্ত যাত্রী রয়েছে।

[৫]জীবাণু সংক্রমণের আশঙ্কায় আলাদা করে রাখাই হল কোয়ারেন্টাইন। আর সেই বিচ্ছিন্ন হয়ে থাকার প্রতীকই হল এই হলুদ-কালো পতাকা। অনেক আগে কোনও জাহাজকে কায়ারেন্টাইনে রাখা হলে কেবল হলুদ পতাকা ‘কিউবেক’ ফ্ল্যাগ ওড়ানো হত। পরে তা বদলে হয়ে যায় হলুদ-কালো পতাকা। ‘লিমা’ ফ্ল্যাগ।আবার শুধু ‘ইয়েলো ফ্ল্যাগ’ নামেও ডাকার চল রয়েছে। মনে করা হয় ‘ইয়েলো ফিভার’ থেকেই ‘ইয়েলো ফ্ল্যাগ’-এর প্রচলন হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়