শিরোনাম
◈ ভাষা শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে মানুষের ঢল ◈ ২১১ জনকে ৭৯ জন মিলে ‘তীরের মতো সোজা’ করে রাখব: আমির হামজা ◈ অর্থনৈতিক দায়-দেনা, সিন্ডিকেট ও মব জাস্টিস—নতুন সরকারের কঠিন সমীকরণ ◈ মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস আজ ◈ প্রথমবারের মতো শহীদ মিনারে জামায়াত আমির, জানালেন শ্রদ্ধা ◈ ভাষা শহীদদের শ্রদ্ধা জানালেন রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী ◈ ‘বিপজ্জনক’ সংখ্যাগরীষ্ঠতায় বিএনপির প্রকৃত রাজনৈতিক চরিত্র দেখা যাবে ◈ কৃত্রিম বুদ্ধিমত্তায় ব্যয় আড়াই ট্রিলিয়ন ডলারে ◈ ওয়ান‌ডে সি‌রিজ খেল‌তে পা‌কিস্তান ৯ মার্চ বাংলাদেশে আসছে, সূচি ঘোষণা বিসিবির ◈ চাঁদাকে জাতীয়করণের ঘোষণা দেওয়া হলো কি না, প্রশ্ন জামায়াত আমিরের

প্রকাশিত : ২২ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল
আপডেট : ২২ মার্চ, ২০২০, ০৬:০৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষ কেন ঘরে থাকবে, কেন তাদের ঘরে থাকা দরকার, পরিস্থিতিটা তারা এমনিতেই বুঝে যাবে, এতোটা আশা করেন কেন?

সওগাত আলী সাগর: কেন মানুষ ঘরে থাকছে না, কেন মানুষ পরিস্থিতি বুঝতে পারছে না এ সব অনুযোগ তুলবেন না। দেশের মানুষের প্রতি অভিযোগের তীর ছুড়ে দেবেন না। মানুষ কেন ঘরে থাকবে, কেন তাদের ঘরে থাকা দরকার, পরিস্থিতিটা কী এসব বিষয় তারা এমনিতেই বুঝে যাবে এতোটা আশা করেন কেন? একদিন আগেও তো আপনারা উৎসবে মেতেছিলেন, আতশবাজির আলোর ছটায় উল্লাস করেছেন। একদিনেই যে পরিস্থিতি এতোটা বদলে গেছে সেটা তারা ভাববে কীভাবে? পশ্চিমা দেশগুলোতেও কিন্তু সরকারপ্রধান জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে পরিস্থিতি ব্যাখ্যা করে মানুষকে ঘরে থাকার অনুরোধ জানিয়েছে। বিশেষজ্ঞরা প্রতিদিন বুঝিয়েছে কী কারণে ঘরে থাকা দরকার।

মিডিয়াগুলো সচেতন করেছে। আপনারা তার কতোটা করেছেন? এই যে সবাইকে ঘরে থাকতে বলছেনÑ রাষ্ট্রের ঊর্ধ্বতন কেউ পরিস্থিতি ব্যাখ্যা করে আহ্বান জানালে ব্যাপারটা হয়তো আরও সহজ হতো। আপনারা সব কিছুই অফিস আদেশে সেরে ফেলতে চান, আপনারা সব কিছু অধীনস্তদের দিয়ে সেরে ফেলতে চান। তা হলে কীভাবে হবে। সামনে যে বিপদ আছে সেটা যেমন তাদের বলা দরকার, তাদের যে ভরসার জায়গা আছে, আশ্রয় আছে সেটাও জানানো দরকার। রাষ্ট্র সেই ভরসা দিতে পারে, সরকারপ্রধান সেই ভরসা দিতে পারেন। খালি খালি মানুষকে গালাগালি করে, দোষারোপ করে কী লাভ। উৎসবে ব্যস্ত একটা জাতিকে শোক করার প্রস্তুতির জন্য খানিকটা সময়ও দিতে হবে। ফেসবুক থেকে

  • সর্বশেষ
  • জনপ্রিয়