শিরোনাম
◈ গোল্ডেন জিপিএ-৫ পাওয়া ৪০ হাজার শিক্ষার্থীকে ল্যাপটপ দিচ্ছে সরকার, যেভাবে মিলবে ◈ বাংলাদেশের মতো সাম্প্রদায়িক সম্প্রীতি বিশ্বের কোথাও নেই: রাষ্ট্রপতি ◈ মাতারবাড়ী বন্দরকে শিল্পকেন্দ্র হিসেবে গড়ে তুলে আঞ্চলিক যোগাযোগ বাড়াতে চায় জাপান, যুক্ত হবে ভারতের ‘সেভেন সিস্টার্স’ ও বঙ্গোপসাগরীয় অঞ্চল ◈ নুডলস খেয়ে নয় যে কারণে একই পরিবারের ৫ জনের মৃত্যু, বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ কাতারে গ্রেপ্তার সাবেক বিমান বাহিনী প্রধান শেখ আব্দুল হান্নান ◈ মাদকবিরোধী অভিযানে প্রতিমন্ত্রী ইশরাকের অস্ত্র প্রদর্শনের বিষয়টি পুলিশ তদন্ত করছে: ডিবি প্রধান ◈ টেকনাফে আবারও সক্রিয় মানবপাচার চক্র, অপহরণ করে সাগরপথে পাচার হচ্ছে মানুষ! ◈ ৬৬৬ কোটি টাকা কর আদায়ে হাইকোর্টের রায়ের বিরুদ্ধে আপিল করল ড. ইউনূসের গ্রামীণ কল্যাণ ◈ দেশের সার্বভৌমত্ব রক্ষায় আধুনিক ও প্রযুক্তিনির্ভর সশস্ত্র বাহিনী গড়ার ঘোষণা প্রধানমন্ত্রী তারেক রহমানের ◈ যুক্তরাজ্যে হোটেল-রেস্তোরাঁসহ বিভিন্ন খাতে এক লাখ তরুণকে নিয়োগ দেয়া হবে

প্রকাশিত : ২১ মার্চ, ২০২০, ১১:১৪ দুপুর
আপডেট : ২১ মার্চ, ২০২০, ১১:১৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ব্রাহ্মণবাড়িয়ায় করোনা প্রতিরোধে জেলা প্রশাসনের জরুরী সভা, হোম কোয়ারেন্টাইনে ৩৭৬ প্রবাসী

তৌহিদুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি: [২] ব্রাহ্মণবাড়িয়ায় করোনা ভাইরাস প্রতিরোধ সংক্রান্ত জেলা কমিটির জরুরী সভা
অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে জেলা প্রশাসকের সম্মেলণ কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। এতে জেলা প্রশাসক হায়াৎ উদ দৌলা খানের সভাপতিত্বে বক্তব্য রাখেন সিভিল সার্জন ডাক্তর মো. শাহ আলম, পুলিশ সুপার মো. আনিসুর রহমান, পৌর
মেয়র নায়ার কবির, জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার প্রমূখ।

[৩] সভায় করোনা ভাইরাস প্রতিরোধে সম্মিলিত উদ্যোগ গ্রহনের পাশাপাশি সকলকে সচেতন হবার আহবান জানান। এছাড়াও সভায় করোনা ভাইরাস কে টার্গেট করে নিত্যপ্রয়োজনীয় বাজার মূল্য উধর্বমূখী হওয়ায় দ্রুত বাজারে বাজারে অভিযান চালানো হবে বলে হুশিয়ারি দেন জেলা প্রশাসক। সভায় আরো জানানো হয়, আজ শনিবার পর্যন্ত জেলায় ৩৭৬ জন প্রবাসীকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৪] এ সময় জেলা প্রশাসন, পুলিশ প্রশাসনসহ জেলার বিভিন্ন সরকারী-বেসরকারী প্রতিষ্ঠানের প্রতিনিধিগণ উপস্থিত ছিলেন। এদিকে আলোকিত ব্রাহ্মণবাড়িয়া সংগঠনের উদ্যোগে করোনা প্রতিরোধে সচেতনতার অংশ হিসেবে শহরের বিভিন্ন পয়েন্টে লিফলেট ও নামাজের টুপি বিতরণ করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ