শিরোনাম
◈ বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে ওয়ানডে ও টি-টোয়েন্টি স্কোয়াড ঘোষণা কর‌লো দক্ষিণ আফ্রিকা ◈ ২৪ ঘণ্টায় হাম উপসর্গে ৫ জনের মৃত্যু ◈ ভারতের ওড়িশায় আঘাত হেনেছে ঘূর্ণিঝড় ‘আকভান’, সারা দেশে ভারি বৃষ্টির আভাস ◈ ৫ ডিসেম্বর বগুড়া সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী, উদ্বোধন করবেন নতুন উপজেলা-পৌরসভা-থানা ◈ ৫৫ বছরেও মৌলিক সমস্যার সমাধান হয়নি, ‘আমরা কোন জাতি, নিজেদেরই ধ্বংস করছি’: রাষ্ট্রপতি ◈ আগামী ১ ডিসেম্বর থেকে হাইড্রোলিক হর্ন ও বিকন লাইট ব্যবহার করলেই ব্যবস্থা: ডিএমপি ◈ মাসে প্রায় ৯১ হাজার টাকা বেতনে রাশিয়ায় কর্মী নিয়োগ ◈ প্রাণনাশের হুমকি পেয়ে থানায় জিডি করলেন ওসি ◈ রোহিঙ্গা গণহত্যার রায় বাস্তবায়ন ও ক্ষতিপূরণ আদায়ে আন্তর্জাতিক অংশীদারদের সঙ্গে কাজ করবে বাংলাদেশ: পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ নিজের বাড়িতে হামলার ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির যা বললেন

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ১০:৪১ দুপুর
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ১০:৪১ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনা জনসচেতনতায় হ্যান্ড বিলসহ হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও গ্লোভস বিতরণ করবে আ. লীগ

সমীরণ রায় : [২] সারাদেশে করোনাভাইরাস মোকাবেলায় জনসতেনতা সৃষ্টিতে ব্যাপক উদ্যোগ নিয়ে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ। ইতোমধ্যে দলের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা কেন্দ্রীয় পর্যায় থেকে শুরু করে তৃণমূলের নেতাদের করোনা ভাইরাস মোকাবেলায় সব ধরণের প্রস্তুতি নিতে নির্দেশ দিয়েছেন। নির্দেশ দিয়েং তিনি বলেছেন, কেন্দ্রীয় নেতাসহ স্থানীয় নেতারাও নিজ নিজ এলাকায় কোভিড-১৯ মোকবেলায় হ্যাণ্ডবিলসহ হ্যাণ্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান ও গ্লোভস অন্যান্য সামগ্রী বিতরণ করবেন। এ তথ্য সংশ্লিষ্ট সূত্রে পাওয়া গেছে।

[৩] গত ১৩ মার্চ সারাদেশে হ্যাণ্ডবিল বিতরণ উদ্বোধন করেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। একই সঙ্গে তিনি ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ আওয়ামী লীগসহ সহযোগি ও ভ্রাতৃপ্রতিম সংগঠনের সভাপতি এবং সাধারণ সম্পাদকদের হাতে করোনা ভাইরাস মেকাবিলায় জনসচেতনতা তৈরির জন্য হ্যান্ডবিল তুলে দেন।

[৪] এসময় ওবায়দুল কাদের বলেন, আমরা কোভিড-১৯-এর মোকাবিলায় জনসচেতনতা তৈরিতে সারাদেশে হ্যাণ্ডবিল প্রচারের ব্যবস্থা করেছি। প্রয়োজনে মাস্ক, সাবানসহ অন্যান্য সামগ্রী জনগণের কাছে সরবারাহ করবো। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও প্রতিদিনই কোভিড-১৯ নিয়ে দেশবাসীকে সতর্ক করছেন এবং দিক নির্দেশনা দিচ্ছেন। এছাড়া স্বাস্থ্য মন্ত্রনালয়সহ সংশ্লিষ্টরাও তৎপর রয়েছে।

[৫] আওয়ামী লীগের ত্রাণ ও সমাজ কল্যাণ সম্পাদক সুজিত রায় নন্দী বলেন, ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে আজিমপুর এতিমখানা মাঠে করোনাভাইরাস প্রতিরোধে হ্যান্ড স্যানিটাইজার, মাস্ক, সাবান, ও গ্লোভস বিতরণ করেছি। আগামী ২১ মার্চও ২৩ বঙ্গবন্ধু এভিনিউয়ে জন সাধারণের মধ্যে এসব সামগ্রী বিতরণ করবো। পর্যায়ক্রমে সারাদেশে এসব সামগ্রী বিতরণ করা হবে।

[৬] আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক দেলোয়ার হোসেন বলেন, আওয়ামী লীগের পক্ষ থেকে করোনা ভাইরাস মোকাবেলায় লিফলেটসহ অন্যান্য সামগ্রী জনগণের মধ্যে বিতরণ করা হবে। কেন্দ্রীয়ভাবেও এটি করা হবে। একই সঙ্গে জেলা উপজেলা পর্যায়ে নেতাদের নির্দেশ দেয়া হয়েছে। যেখানে যা প্রয়োজন হবে, তা দিয়েই করোনা ভাইরাস মোকাবেলা করা হবে।

  • সর্বশেষ