শিরোনাম
◈ ড. ইউনূস যমুনায় থাকবেন কতদিন, নতুন প্রধানমন্ত্রী উঠবেন কোথায়? ◈ বক্তৃতার ঘণ্টাখানেক আগে সিদ্ধান্ত বদল, কেন মোদির সামিট ছাড়লেন বিল গেটস?: আল জাজিরার এক্সপ্লেইনার ◈ শেখ হাসিনাকে ভারত থেকে আনতে কী করবে নতুন সরকার, জানালেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী ◈ শিক্ষকদের উৎসব ভাতা নিয়ে সুখবর দিলেন শিক্ষামন্ত্রী ◈ বৈদেশিক মুদ্রার রিজার্ভ ৩০ বিলিয়ন ডলার ছাড়াল ◈ সড়ক দুর্ঘটনার পর কেমন আছেন মেসুত ওজিল? ◈ ফল ও খেজুরের বাড়তি দাম, কিনতে হিমসিম খাচ্ছেন ক্রেতারা ◈ চাঁদা না দেওয়ায় স্বেচ্ছাসেবক দল নেতার নেতৃত্বে হামলা-ভাঙচুর (ভিডিও) ◈ ‘রোজায় ১০ লাখ পরিবারকে কম দামে দুধ-ডিম-মাংস দেবে সরকার’ ◈ নারী ক্ষমতায়নে সরকারের নতুন সামাজিক চুক্তি ‘ফ্যামিলি কার্ড’ কারা পাবেন? 

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫০ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৫:৫০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] রাণীশংকৈল পৌরশহরে মশক নিধনে মেয়র আলমগীর

রাণীশংকৈল প্রতিনিধিঃ- [২] মশায় যখন অতিষ্ঠ সমগ্রহ দেশের মানুষ ঠিক তখন নিজ এলাকার মানুষের কথা চিন্তা করে নিজেই পৌর শহরের কর্মচারীর ও কাউন্সিলরদের সাথে করে মশা নিধনের স্প্রে মেশিন নিয়ে শহরের অলিগলিতে নেমে পড়েছেন ঠাকুরগাঁও রাণীশংকৈল উপজেলা যুবলীগের সভাপতি ও পৌর মেয়র আলমগীর সরকার। এর অংশ হিসেবে বুধবার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের পানি নিষ্কাশনের ড্রেনসহ পুরো কমপ্লেক্স এলাকার অলিগলিতে মশক নিধন অভিযান পরিচালনা করেন।
এ সময় উপস্থিত ছিলেন স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিক্যাল অফিসার ডাঃ ফিরোজ আলম পৌর প্যানেল মেয়র মুকুল পৌর প্রকৌশলী জাবেদ আলী কাউন্সিলর সায়েদ আলী সংরক্ষিত কাউন্সিলর নাজমা বেগম যুবলীগ নেতা আলেফ খোকন কৌশিক মন্ডলসহ অনেকে।
এর আগে গত সোমবার শহরের মুল মার্কেট বন্দর প্রগতি ক্লাব এলাকায় এ অভিযান পরিচালনা করে মেয়র আলমগীর ।
পৌর সভা সুত্রে জানা যায়, পৌর শহরের মধ্যে থাকা বিভিন্ন অফিস চত্বর বাসষ্ট্যান্ড পাড়া মহল্লায় মশক নিধন ও পরিস্কার পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।
মেয়র আলমগীর জানান, বঙ্গবন্ধু’র জন্মশত বার্ষিকী উদযাপন উপলক্ষে শহর পরিস্কারের অংশ হিসাবে প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে পরিস্কার পরিচ্ছন্নতা ও মশক নিধন অভিযান চলছে । যে বিষ দিয়ে মশক নিধন করা হচ্ছে এটি খুব শক্তিশালী সকল ভাইরাস প্রতিরোধে খুব কার্যকরী। আমরা সপ্তাহ ব্যাপী এ অভিযান অব্যাহত রাখবো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়