শিরোনাম
◈ এক দিনে ডেঙ্গুতে হাসপাতালে ভর্তির রেকর্ড, মৃত্যু ৬ ◈ অক্টোবর-নভেম্বরে তিন দেশ সফরের প্রস্তুতি নিচ্ছেন প্রধানমন্ত্রী ◈ লঞ্চ-জাহাজ চলা বরিশালের সেই নদীগুলো এখন পরিণত হচ্ছে মরা খালে ◈ সরবরাহ বিঘ্নিত হওয়ায় যে ক্ষতি হয়েছে, সেজন্য দুঃখিত: জ্বালানি মন্ত্রী ◈ চলতি অর্থবছরে রাজস্ব বাড়াতে এনবিআরের ‘থ্রি আর’ কৌশল ◈ তুষভান্ডারে বগি রেখে ইঞ্জিন ছুটল একা, মহাসড়কে ঘণ্টাব্যাপী যান চলাচল বন্ধ ◈ জাসদ কার্যালয় থেকে আটক ২৭৮ জনের ২৪৯ জনই মুক্ত, যাচাই চলছে ২৯ জনের ◈ আপনি যার কথা বললেন, অসংলগ্ন এবং ভারসাম্যহীন কথাবার্তা বলা সম্ভবত তাঁর অভ্যাস: নাসীরুদ্দীন পাটওয়ারী প্রসঙ্গে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ময়মনসিংহে ড্রামে লাশ: আপত্তিকর ভিডিও দিয়ে ব্ল্যাকমেইল, অটোরিকশা মালিককে হত্যার অভিযোগে শামীম গ্রেপ্তার ◈ রাড্ডায় ভাঙচুরে শাহ আলী থানার ওসির দায়িত্বে অবহেলা রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৪:০২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] নন্দীগ্রামে মেয়রসহ ১০ জন হোম কোয়ারেন্টাইনে

নন্দীগ্রাম প্রতিনিধি: [২] বগুড়ার নন্দীগ্রামে প্রাণঘাতী করোনাভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে বিদেশ ফেরত নতুন করে নন্দীগ্রাম পৌরসভার মেয়রসহ ১০ জনকে নিজ বাড়িতেই হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে।

[৩] ১২ মার্চ থেকে এ পর্যন্ত এই উপজেলায় ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে। বুধবার দুপুরে হোম কোয়ারেন্টাইনে রাখার কথা নিশ্চিত করেছেন বগুড়া সিভিল সার্জন অফিসের পরিসংখ্যানবীদ সাহারুল ইসলাম।

[৪] সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, সদ্য ভারত থেকে ফেরা নন্দীগ্রাম পৌরসভার মেয়র কামরুল হাসান সিদ্দিকী জুয়েল, প্যানেল মেয়র আনিছুর রহমান, উপজেলার পাটগাড়ী গ্রামের আবুল কালাম, বাঁশো গ্রামের রোজিনা বেগম, মালয়েশিয়া থেকে ফেরা বিশারপাড়া গ্রামের ইউসুফ আলী, ভাটরা গ্রামের গোলাম মোস্তফা, কাতার থেকে ফেরা কবিপাড়া গ্রামের শফিকুল ইসলাম, সৌদি আরব থেকে ফেরা থালতা মাজগ্রামের আব্দুল বারী, মাঞ্জুমা বেগম ও আটান গ্রামের আনছার আলী। এ নিয়ে ৬ দিনে এই উপজেলায় মোট ১৮ জনকে হোম কোয়ারেন্টাইনে নেয়া হয়েছে।

[৫] এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. তোফাজ্জল হোসেন মন্ডল বলেন, করোনাভাইরাস সংক্রমণে সর্তকতামূলক ব্যবস্থা হিসেবে তাদের সবাইকে হোম কোয়ারেন্টাইনে রাখা হয়েছে। স্থানীয় স্বাস্থ্য কর্মীরা সার্বক্ষণিক পর্যবেক্ষণ করছে। বিদেশ থেকে ফেরা কেউ কোয়ারেন্টাইনে থাকার নিয়ম না মানলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ