শিরোনাম
◈ ভারতের পশ্চিমবঙ্গ সরকারের মন্ত্রী সমমর্যাদার উপদেষ্টা নিযুক্ত হলেন মিঠুন চক্রবর্তী ◈ এআই ও স্বয়ংক্রিয় বট ব্যবহার করে গান বানিয়ে ৮০ লাখ ডলারের স্ট্রিমিং জালিয়াতি! ◈ বাংলাদেশের সঙ্গে ইতিবাচক ও ভবিষ্যৎমুখী সম্পর্ক বজায় রাখতে চায় ভারত: রণধীর জয়সওয়াল ◈ ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার সমান অধিকার নিশ্চিত করতে সরকারের অঙ্গীকার: প্রধানমন্ত্রী ◈ ১০ উড়োজাহাজ কিনতে এয়ারবাসের সঙ্গে বিমান বাংলাদেশের চুক্তি সই ◈ ফ্রান্সের শিক্ষার্থী বিক্ষোভে স্পষ্ট ঋণ ও বাজেট সংকট, যা ছড়িয়ে পড়তে পারে পুরো ইউরোপে ◈ ব্যাংকক সম্মেলনে বাংলাদেশের নিজস্ব অর্থনৈতিক সংস্কার কর্মসূচি তুলে ধরবে সরকার ◈ চীন-ভারতের তুলনায় যুক্তরাষ্ট্রে বাংলাদেশের পোশাক রপ্তানি বেশি স্থিতিশীল, সামনে বড় সুযোগ ◈ শ্রমিকদের বিরোধিতার মধ্যেই ডিপি ওয়ার্ল্ডকে ১৫ বছরের এনসিটি ইজারা দিচ্ছে বাংলাদেশ ◈ ইউরোপীয় পার্লামেন্টে নগ্ন সোনালি ট্রাম্পের ভাস্কর্য, নাম ‘অরেঞ্জ প্লেগ’

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০৩:০২ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০৩:০২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সভা-সমাবেশ-ওয়াজ থেকে বিরত না থাকলে ব্যবস্থা নেয়া হবে, বললেন স্বরাষ্ট্রমন্ত্রী

নিউজ ডেস্ক : [২] করোনাভাইরাস ছড়ানো রোধে সভা-সমাবেশ ও ওয়াজ আয়োজন থেকে বিরত না থাকলে শাস্তিমূলক ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল। বুধবার (১৮ মার্চ) সন্ধ্যায় জাগো নিউজকে এ কথা জানান স্বরাষ্ট্রমন্ত্রী। জাগো নিউজ

[৩] দেশে করোনাভাইরাসে আক্রান্ত রোগীর সংখ্যা বেড়ে যাচ্ছে। সরকার জনসমাগম এড়িয়ে চলতে বললেও কোথাও কোথাও এখনও সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল হচ্ছে।

[৪] এ বিষয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, ‘আমরা সব ধরনের সভা-সমাবেশ ও ওয়াজ মাহফিল বন্ধ রাখার জন্য আহ্বান করছি।’

[৫] আপনারা কোন নির্দেশনা জারি করবেন কিনা- জানতে চাইলে মন্ত্রী বলেন, ‘নির্দেশনা তো সব বন্ধ থাকবে। আপনারা লিখে দেন, সবকিছু বন্ধ করার জন্য বলা হচ্ছে। আপনারা বিষয়টি সবাইকে জানান। অনেকে হয়তো জানে না।’

[৬] ‘এটা তো স্বাস্থ্য মন্ত্রণালয়সহ বিভিন্ন জায়গা থেকে বলা হচ্ছে। সবার সঙ্গে আমরাও বলছি। এ নিষেধাজ্ঞা মানার জন্য আমরা সবাইকে বলছি।’

[৭] নিষেধাজ্ঞা অমান্যকারীদের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেবেন কিনা- এ বিষয়ে আসাদুজ্জামান খান বলেন, ‘অবশ্যই যাব। আমরা এখন জানাচ্ছি। এটা কেউ না মানলে অবশ্যই অ্যাকশনে (শাস্তিমূলক ব্যবস্থা) যাব।’

[৮] গত বছর ডিসেম্বরের শেষ দিন চীনের উহানে শনাক্ত হয়েছিল প্রাণঘাতী ভাইরাস এনসিওভি-১৯, বিশ্বজুড়ে যা পরিচিতি পেয়েছে নভেল করোনাভাইরাস নামে। প্রায় তিন মাস চীনে তাণ্ডব চালিয়েছে, এখন গোটা বিশ্বেই আতঙ্ক ছড়াচ্ছে এই মহামারি।

[৯] ইতোমধ্যে বিশ্বের অন্তত ১৬৫টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাস। এখন পর্যন্ত এতে মারা গেছেন ৭ হাজার ৯৬৫ জন, আক্রান্ত হয়েছেন অন্তত ১ লাখ ৯৮ হাজার ১২৯ জন।

[১০] দেশে এখন পর্যন্ত ১৪ জন করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। বাংলাদেশে করোনায় একজনের মৃত্যু হয়েছে বলে বুধবার জানিয়েছে রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা প্রতিষ্ঠানের (আইইডিসিআর)।

  • সর্বশেষ