শিরোনাম
◈ হরমুজ প্রণালী নিয়ে পাল্টাপাল্টি ব্ক্তব্য, কোন পথে সমাধান ◈ গভীর রাতে লাইভ: সংসদ নিয়ে চাঞ্চল্যকর তথ্য দিলেন হাসনাত আব্দুল্লাহ (ভিডিও) ◈ ৬০ হাজার টন ডিজেল আসছে মালয়েশিয়া থেকে ◈ বৈশাখে ইলিশ আকাশছোঁয়া, সবজিতেও আগুন: মধ্যবিত্তের পান্তা-ইলিশ এখন স্বপ্ন ◈ সাতটি আইডি দিয়ে ছড়ানো হয় ভিডিও, হামলার নেতৃত্বে ছিলেন রাজনৈতিক দলের নেতা ◈ মাত্র এক ইঞ্চি দূরে থাকা চুক্তি শেষ মুহূর্তে ভেস্তে যায়: আরাগচি ◈ সিকেডি হাসপাতালে চাঁদাবাজি: সাবেক যুবদল নেতা মঈনসহ গ্রেপ্তার ৭ ◈ প্রধানমন্ত্রীর নতুন বাসভবনে থাকছে সুড়ঙ্গ ও টানেল যা বহিঃশত্রুর আক্রমণ থেকে পরিবারকে সুরক্ষা দেবে ◈ ইরানে নতুন করে হামলার চিন্তা ট্রাম্পের, দাবি ওয়াল স্ট্রিট জার্নালের ◈ আবারও রিয়াল মাদ্রিদে ফিরছেন টনি ক্রুস

প্রকাশিত : ১৯ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত
আপডেট : ১৯ মার্চ, ২০২০, ০১:৩৫ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আইপিএল মাঠে না গড়ালে ক্ষতি ৩৯০০ কোটি রুপি

স্পোর্টস ডেস্ক : [২] ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) এবারের আসর ১৭ দিন পিছিয়ে দেয়া হয়েছে। ২৯ মার্চ শুরু হওয়ার কথা থাকলেও করোনা ভাইরাসের প্রকোপের কারণে ১৫ এপ্রিল পর্যন্ত স্থগিত করা হয়েছে এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি।

[৩] শুধু পিছিয়ে দেয়ার কারণেই বড় ক্ষতির মুখে পড়েছে বোর্ড অব কন্ট্রোল ফর ক্রিকেট ইন ইন্ডিয়া (বিসিসিআই)। আসরটি বাতিল হলে সেই অঙ্ক আকাশ ছোঁবে। ভারতীয় সংবাদমাধ্যমের মতে আইপিএলের এবারের আসর বাতিল হলে তাদের ক্ষতি হতে পারে, ৩৮৬৯.৫ কোটি রুপি।

[৪] এর মধ্যে সবচেয়ে বড় ক্ষতি হবে সম্প্রচার খাতে। সেটির পরিমাণ ৩২৬৯.৫ কোটি রুপি। এ ছাড়া কেন্দ্রীয় ও টাইটেল স্পন্সরশিপে লোকসান হবে যথাক্রমে ২০০ কোটি এবং ৪০০ কোটি রুপি।

[৫] আইপিএল বাতিল না হয়ে স্বল্প পরিসরে হলে কিছুটা ক্ষতির হাত থেকে বেঁচে যাবে বিসিসিআই। আর্থিক ক্ষতির আশঙ্কা নিয়ে নিম্বাস কমিউনিকেশনের চেয়ারম্যান হরিশ থাওয়ানি জানিয়েছেন, আইপিএল না হলে সম্প্রচারকারী চ্যানেলই সবচেয়ে বড় ক্ষতির মুখে পড়বে।

[৬] আইপিএল সম্প্রচারের ৭৫ শতাংশ স্বত্ব কিনে নিয়েছে স্টার ইন্ডিয়া। তাদের লক্ষ্য ছিল শুধু বিজ্ঞাপন থেকেই ৩৩০০ কোটি টাকা তুলে নেয়া। টুর্নামেন্ট বাতিল হলে এই খাত থেকে কোনো অর্থই পাবে না তারা। এমন হলে ম্যাচ প্রতি তাদের ক্ষতি হতে পারে আড়াই কোটি রুপি করে। ক্রিকফ্রেঞ্জি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়