শিরোনাম
◈ হঠাৎ টানা ভারী বৃষ্টিতে খাগড়াছড়ির নিম্নাঞ্চল প্লাবিত, হাজারো মানুষের দুর্ভোগ ◈ সরকার কেন এখন কলেরার টিকা দিচ্ছে? এই টিকার কি কোনো পার্শ্বপ্রতিক্রিয়া আছে? ◈ ম্যাকাই টেস্টে ভয়াবহ বিপর্যয়, ১২ রানেই ৫ উইকেট হারাল বাংলাদেশ ◈ ধেয়ে আসছে শক্তিশালী এল নিনো, ২০২৭ হতে পারে ইতিহাসের উষ্ণতম বছর ◈ স্থানীয় সরকারে মঈন খান: অভিজ্ঞ নেতৃত্বের সামনে বড় পরীক্ষা ◈ ছাত্র অবস্থায় এমপি, দুই দশক পর প্রতিমন্ত্রী শামীম লিংকন ◈ দুই প্রতিমন্ত্রী এক মন্ত্রণালয়ে ◈ ফাঁস দিয়ে মৃত্যুর মিছিল, ৬ মাসে ১০০ জনের মৃত্যু ব্রাহ্মণবাড়িয়ায়  ◈ প্রথমবার পূর্ণমন্ত্রী হওয়া রশিদুজ্জামান মিল্লাতের রাজনৈতিক উত্থান যেভাবে ◈ মন্ত্রিসভায় রদবদলের প্রজ্ঞাপন জারি: কে কোন মন্ত্রণালয়ে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০৬:০৬ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক হুইপ শহীদুল হক জামাল মারা গেছেন

মহসীন কবির : [২] বুধবার (১৮ মার্চ) বাংলাদেশ সময় ভোর রাত ৩টায় সিঙ্গাপুরের মাউন্ট এলিজাবেথ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে শহীদুল হকের বয়স হয়েছিল ৭৬ বছর। তিনি স্ত্রী, ৩ ছেলে ও ১ মেয়ে রেখে গেছেন। বাংলানিউজ

[৩] শহীদুল হক জামালের সাবেক এপিএস ফকির নাসির উদ্দিন জানান, অসুস্থতার কারণে গত ৪ মার্চ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্স করে তাকে সিঙ্গাপুর নেওয়া হয়। সেখানে তার গলব্লাডারে অস্ত্রোপচার করা হয়েছিল। এর আগে তিনি ঢাকার অ্যাপোলো হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন।

[৪] শহীদুল হক জামাল ওয়ান ইলেভেনের পট পরিবর্তনের পর বিএনপি থেকে বহিস্কৃত হয়েছিলেন। ২০১৮ সালের নভেম্বর মাসে একাদশ জাতীয় সংসদ নির্বাচনের আগে দল তার বহিস্কারাদেশ প্রত্যাহার করে। এরপর তিনি বরিশাল-২ ও পিরোজপুর-১ আসনে নির্বাচন করার জন্য দলীয় মনোনয়ন ফরম তোলেন। তবে ওই নির্বাচনে দল তাকে মনোনয়ন দেয়নি।

[৫] বিএনপির জন্মলগ্ন থেকে জিয়া পরিবারের সঙ্গে ঘনিষ্ঠ শহীদুল হক জামাল ১৯৯১ ও ২০০১ সালে দু’টি নির্বাচনী এলাকা থেকে সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়