শিরোনাম
◈ ইরানে পারমাণবিক হামলার আশঙ্কা: জাতিসংঘ কূটনীতিকের বিস্ফোরক তথ্য ফাঁস ◈ আইএলও অধিবেশনে বাংলাদেশের প্রতি ৪৭ দেশের সমর্থন, শ্রম সংস্কারে অগ্রগতির প্রশংসা ◈ সংসদে ইলিয়াস আলীর খোঁজ চাইলেন স্ত্রী লুনা, গুমের বিচার দাবি ◈ ব‌কেয়া টাকা প‌রি‌শোধ না হওয়ায় টি- স্পোর্টসের সাথে চুক্তি বাতিল জিও স্টারের, দেখা যাবে না আইপিএল ◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে

প্রকাশিত : ১৮ মার্চ, ২০২০, ০২:০০ রাত
আপডেট : ১৮ মার্চ, ২০২০, ০২:০০ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] কোভিড-১৯ এ মৃত্যু ৭১৬৯, আক্রান্ত ১৮২৫০২, চীনের চেয়ে সারাবিশ্বে মৃত্যুর সংখ্যা বেশি

আসিফুজ্জামান পৃথিল : [২] এখন পর্যন্ত চীনে মারা গেছেন ৩ হাজার ২৬৬ জন। আর সারা বিশ্বের অন্যান্য দেশগুলিতে সব মিলিয়ে মৃত্যু ৩ হাজার ৯৯৪ জন। ১৬২ দেশে ছড়িয়ে পড়া এই রোগে সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন ৮০ হাজার ১২ জন। সিএনএন, দ্য গার্ডিয়ান, বিবিসি

[৩] নিউ ইয়র্কের মেয়র বিল ডে ব্লাসিও বলেছেন, তিনি নরগরীটির সব নাগরিককে নিরাপদ আশ্রয়ে চলে যাবার নির্দেশ দেবার কথা ভাবছেন। নগরীটিতে ইতোমধ্যেই বন্ধ হয়ে গেছে স্কুল ও রেস্টুরেন্ট।

[৪] ৩০ দিনের জন্য নিজ নাগরিকদের অপ্রয়োজনীয় যে কোনও ভ্রমণ না করতে বলেছে যুক্তরাজ্য। দেশটির পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব হাইজ অব কমন্সকে বিষয়টি জানান।

[৫] জার্মানির পররাষ্ট্রমন্ত্রী হেইকো মাস বলেছেন, জার্মানি করোনাভাইরাসের যে ওষুধ বানাচ্ছে তা অন্য কোনও দেশকে দেয়া হবে না। তিনি মার্কিন প্রেসিডেন্টকে ইঙ্গিত করে বলেন, অন্য দেশের প্রেসিডেন্টরা জার্মান গবেষকদের পরিশ্রমের কৃতিত্ব দখলে নেবার চেষ্টা করতে পারে।

[৬] ভাইরাস লকডাউন বাস্তবায়ন এবং বিদেশ ফেরতদের হোম কোয়ারেন্টাইন নিশ্চেতকরণে শক্তি প্রয়োগের জন্য প্রস্তুতি নিতে শুরু করেছে জর্ডানের নিরাপত্তা বাহিনী। দেশটি বলছে, জোর করে হলেও কোয়ারান্টাইন নিশ্চিত করবে তারা।

[৭] স্পেনে কোভিড-১৯ এ মৃতের সংখ্যা ৫০০ হয়ে গেছে। দেশটিতে আক্রান্তের সংখ্যা ১১ হাজার ১৭৮।

[৮] কোভিড-১৯ এ আক্রান্ত হয়েছেন বিশ্ব স্বাস্থ্য সংস্থার দুজন কর্মী। লক্ষণ প্রকাশ পেতেই ওই দুই কর্মী অফিস ত্যাগ করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়