শিরোনাম
◈ শ্রমশক্তি, জ্বালানি ও প্রযুক্তি সহযোগিতায় গুরুত্ব দিল বাংলাদেশ-কাজাখস্তান ◈ ট্রাফিক আইন অমান্যকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, মিরপুরে সর্বোচ্চ মামলা ◈ তিন দিনেই উঠে গেল নতুন ২ কোটি টাকার রাস্তার পিচ, ক্ষোভে কাজ বন্ধ করল এলাকাবাসী ◈ তালিয়ান থেকে ট্রেনে বেইজিংয়ের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, শুরু হচ্ছে রাষ্ট্রীয় সফরের মূল পর্ব ◈ রাতভর নাটকীয়তার পর যেভাবে গ্রেফতার হলেন নাভানা গ্রুপের ভাইস চেয়ারম্যান শুভ্র, তার বিরুদ্ধে যত অভিযোগ ◈ তৃতীয় টার্মিনালে বিদেশি আগ্রহ, আর্থিক ক্ষতিতে পড়বে বিমান ◈ ডোনাল্ড ট্রা‌ম্পের যুদ্ধ উন্মাদনা বন্ধে মার্কিন সিনেটে প্রস্তাব পাস: প্রেসি‌ডে‌ন্টের প্রতিক্রিয়া ◈ ইরান মোকাবিলায় আমেরিকার অপেক্ষা নয়, একাই পদক্ষেপ নেবে ইসরায়েল: বেন-গভীর ◈ ডিসেম্বরে চূড়ান্ত হতে পারে আইএমএফের নতুন ঋণ সমঝোতা ◈ পেলে ও ম্যারাডোনার চেয়ে মে‌সি আলাদা স্তরে, বল‌লেন সুইডে‌নের ইব্রাহিমোভিচ 

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৮ সকাল
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০৬:৪৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] দুর্নীতিবিরোধী অভিযানে সৌদি আরবে ২৯৮ সরকারি কর্মকর্তা আটক

সিরাজুল ইসলাম: [২] তাদের মধ্যে সামরিক ও নিরাপত্তা বাহিনীর কর্মকর্তাও রয়েছেন। ফিন্যানাসিয়াল টাইমসম, নিউইয়র্ক টাইমস, মিডেলইস্ট মনিটর

[৩] কয়েক দিন আগে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে তদন্ত করে প্রতিবেদন দাখিল করা হবে। দেশটির দুর্নীতিবিরোধী কমিটি নাজাহা জানায়, তাদের বিরুদ্ধে ঘুষ ও ক্ষমতার অপব্যবহার করে ১০১ মিলিয়ন মার্কিন ডলার অর্জনের অভিযোগ রয়েছে।

[৪] নাজাহা আরও জানায়, তারা ৬৭৪ জন কর্মকর্তার বিরুদ্ধে তদন্ত শুরু করে। ২৯৮ জনরে বিরুদ্ধে অভিযোগের প্রমাণ মিলেছে। দুর্নীতির প্রমাণ মেলায় গত সপ্তাহে সপ্তাহে কিং সালমানের ভাই প্রিন্স আহমেদ বিন আবদুল আজিজ এবং সাবেক ক্রাউন প্রিন্স ও স্বরাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ বিন নায়েফকে গ্রেপ্তার করা হয়েছে।

[৫] বিশ্লেষকরা মনে করেন, তাদের গ্রেপ্তারের মধ্য দিয়ে স্পষ্ট হলো- ক্রাউন প্রিন্স মোহাম্মদ বিন সালমানের বিরোধীতা সহ্য করা হবে না। রাজনীতিক কারণে তাদের গ্রেপ্তার করা হয়েছে।

[৬] ২০১৭ সালের নভেম্বরে ক্রাউন প্রিন্স সালমান দুর্নীতিবিরোধী অভিযান শুরু করেন। আটক করা হয় ৩০০ প্রিন্স ও হাই প্রোফাইলের কর্মকর্তাকে। তাদের রিয়াদের রিটজ কার্লটন হোটেলে আটকে রাখা হয়। পরে তারা ‘দুর্নীতির’ টাকা ফেরত দিয়ে মুক্ত হন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়