শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের সঙ্গে বাণিজ্য চুক্তি আজ, শুল্ক কমার আশায় সরকার; স্বচ্ছতা নিয়ে প্রশ্ন সিপিডির ◈ তিন শ্রেণীর ব্যক্তি ছাড়া কেন্দ্রে কেউ মোবাইল নিয়ে যেতে পারবে না: ইসি ◈ শেষ মুহূর্তে ঢাকা-১৮ আসনে নির্বাচন থেকে সরে দাঁড়ালেন মাহমুদুর রহমান মান্না ◈ সেই সাদ্দামের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের মামলা করেছিলেন স্ত্রী স্বর্ণালী! ◈ চট্টগ্রামগামী কার্গো জাহাজ থাইল্যান্ড সাগরে ডুবে গেল, ১৬ জন বাংলাদেশি নাবিককে জীবিত উদ্ধার ◈ নির্বাচন সামনে রেখে যশোর সীমান্তে অবৈধ অস্ত্রের চালান, আতঙ্কে ভোটাররা! ◈ বিএনপির হেভিওয়েট প্রার্থীর প্রচারণায় তামিম ইকবাল (ভিডিও) ◈ জয়ী হলে দলীয় নয়, ঐক্যবদ্ধ সরকার গঠন করবো: ডা. শফিকুর রহমান ◈ মানুষের ভাগ্য বদলাতে বাস্তবসম্মত পরিকল্পনা শুধু বিএনপিরই আছে: তারেক রহমান ◈ সামাজিক বৈষম্য দূর করে ন্যায়ভিত্তিক রাষ্ট্র প্রতিষ্ঠা করব: জাতির উদ্দেশে নির্বাচনী ভাষণে নাহিদ ইসলাম

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ০২:২৩ রাত
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ০২:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] করোনাভাইরাসে মৃত ৬৬৯৪, আক্রান্ত ১৭৪১৫১, বিশ্ব জুড়ে অবরুদ্ধ ৪০ কোটির বেশি মানুষ

আসিফুজ্জামান পৃথিল : [২] ১৫৯টি দেশ ও অঞ্চলে এ রোগ ছড়িয়ে পড়েছে। সুসস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭৭ হাজার ৮৯৪জন। সিএনএন, বিবিসি

[৩] করোনাভাইরাস মোকাবেলায় স্পেন ও পর্তুগালের সীমান্ত বন্ধ করে দেয়া হয়েছে। ঐতিহাসিকভাবে নিকট দুই দেশের সীমান্ত বন্ধ করে দেবার ঘটনা অত্যন্ত বিরল। এই ঘটনা দুই দেশের অর্থনীতিতে বড় ধরনের প্রভাব ফেলতে পারে।

[৪] নিজেদের সকল পার্ক ও বাগান বন্ধের নির্দেশ দিয়েছে প্যারিস নগর কর্তৃপক্ষ।

[৫] ইউরোপীয় ইউনিয়ন জানিয়েছে, তারা করোনাভাইরাস মোকাবেলায় সকল সদস্য রাষ্ট্রের সঙ্গে সহায়তা করবে। এজন্য পর্যাপ্ত খাদ্য মজুদের কথা চিন্তা করছে সংস্থাটি।

[৬] বৈশ্বিক অতি মহামারির কারণে টোকিও অলিম্পিকের মশাল পরিভ্রমন হচ্ছে না। সোমবার এই তথ্য জানায় আইওসি। ৬ দিন ব্যাপী পুরো জাপান ভ্রমণ করার কথা ছিলো অলিম্পিক মশালের।

[৭] চীনের জাতীয় স্বাস্থ্য কমিশন সোমবার জানিয়েছে, দেশটিতে নতুন করে ১৬ জন ভাইরাসে সংক্রমিত হয়েছেন যা ২০ দিনের মধ্যে সর্বনিম্ন। এছাড়াও উহানের বাইরে ১১ দিনের মধ্যে কেউ সংক্রমিত হয়নি। এ পর্যন্ত চীনে মোট সংক্রমিত হয়েছেন ৮০ হাজার ৮৬০ জন এবং মারা গেছেন ৩ হাজার ২১৩ জন।

[৮] করোনাভাইরাসের রোগী ভ্রমণ করেছেন এই তথ্য নিশ্চিত হবার পর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মার-ই-লোগো রিসোর্ট বন্ধ করে দেয়া হয়েছে। সম্প্রতি ব্রাজিলের প্রেসিডেন্ট জায়ার বলসানরো এই রিসোর্টে যান। সেখানে থাকা তার এক ভ্রমণসঙ্গীর করোনাভাইরাস ধরা পড়েছে।

[৯] এই মুহুর্তে বিশ্বের সর্বাধিক অবরুদ্ধ মানুষ আছে ইউরোপে। সব মিলিয়ে মহাদেশটিতে প্রায় ২০ কোটির বেশি অবরুদ্ধ মানুষের বসবাস। বাকিরা আছেন মধ্যপ্রাচ্য, চীন, ফিলিপাইন ও যুক্তরাষ্ট্রে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়