শিরোনাম
◈ ঢাকাসহ আশপাশে দুপুরের মধ্যে বৃষ্টি ও দমকা হাওয়ার সম্ভাবনা: আবহাওয়া অধিদপ্তর ◈ হরমুজ প্রণালির পর ওমান উপসাগরে নিয়ন্ত্রণের দাবি ইরানের নৌবাহিনীর ◈ আরেকটি পদ্মা সেতুসহ তিন মেগা প্রকল্পে বদলাবে যোগাযোগ ব্যবস্থা ◈ ইরানি হামলার শঙ্কায় মধ্যপ্রাচ্যের মার্কিন বিশ্ববিদ্যালয়গুলোতে অনলাইনে ক্লাস শুরু ◈ সাগরপথে ইতালি প্রবেশে শীর্ষে বাংলাদেশ, বাড়ছে মৃত্যু-নিখোঁজ ◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল

প্রকাশিত : ১৭ মার্চ, ২০২০, ১২:০৪ দুপুর
আপডেট : ১৭ মার্চ, ২০২০, ১২:০৪ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে অবস্থানরত বিদেশি নাগরিকরা নিজেদের ভিসার মেয়াদ আরও ৩ মাস বাড়াতে পারবেন, জানালেন পররাষ্ট্র মন্ত্রণালয়

কূটনৈতিক প্রতিবেদক: [২] পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে ঢাকার বিভিন্ন দূতাবাস, হাইকমিশন, জাতিসংঘের বিভিন্ন সংস্থা ও আন্তর্জাতিক সংস্থার কাছে পাঠানো চিঠিতে এ তথ্য জানানো হয়।

[৩] করোনা আক্রান্ত দেশ থেকে বাংলাদেশে যেসব বিদেশি নাগরিক আসবেন, তাদের দুই সপ্তাহ সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে।

[৪] চিঠিতে বলা হয়, ১৬ মার্চ থেকে আগামী ৩১ মার্চ পর্যন্ত ইউরোপের দেশগুলোর সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ থাকবে। এই সময়ে ইউরোপীয় দেশগুলোর নাগরিকদের বাংলাদেশে অন-অ্যারাইভাল ভিসাও বন্ধ থাকবে। তবে যুক্তরাজ্য এর আওতার বাইরে থাকবে।

[৫] কূটনৈতিক পাসপোর্টধারী ব্যক্তি, যাদের ভিসা রয়েছে, তারা বাংলাদেশে প্রবেশ করতে পারবেন। তাদের প্রবেশ শিথিল থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়