শিরোনাম
◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি ◈ হাসিনা-কামালসহ হাদী হত্যা মামলার আসামিদের ফেরত চাইবে বাংলাদেশ, ভারতকে কনস্যুলার সংলাপে চাপ ◈ যুব উন্নয়ন অধিদপ্তরের নিয়োগ পরীক্ষায় প্রশ্নফাঁস, ৮-১০ লাখ টাকায় প্রশ্ন-উত্তর বিক্রি: গ্রেপ্তার ৭ ◈ জামায়াত কার্যালয়ে হামলা: কুমিল্লা মহানগর কমিটি বিলুপ্ত, তদন্ত কমিটি গঠন ◈ ভারতে ভোটার তালিকা থেকে ১৩ কোটি নাম বাদ, ভোটাধিকার কেড়ে নিয়ে বাংলাদেশে পুশ-ইন শাহিদাদের

প্রকাশিত : ১৬ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল
আপডেট : ১৬ মার্চ, ২০২০, ০৯:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] চীনা ৩৪ ও বাংলাদেশি ১০ নাগরিককে হোম কোয়ারেন্টাইনে পাঠানো হয়েছে, বললেন ডা. সাজ্জাদ

লাইজুল ইসলাম : [২] করোনা মুক্তির সনদ নিয়ে ৩৪ চীনা নাগরিক ও ১০ বাংলাদেশি ঢাকায় এসেছেন বলে জানিয়েছেন হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান । তিনি আরও বলেন, ইউরোপের সঙ্গে বিমান যোগাযোগ বন্ধ । সোমবার (১৬ মার্চ) ইউএস বাংলা এয়ারলাইন্সের একটি ফ্লাইটে তারা দেশে পৌঁছান বলে জানান তিনি।

[৩] বিমানবন্দরের স্বাস্থ্য কেন্দ্রের সহযোগী পরিচালক ডা. শাহরীয়ার সাজ্জাদ জানান, সকালে যারা চীন থেকে দেশে ফিরেছেন তাদের হোম কোয়ারেন্টাইনে থাকতে নির্দেশ দেয়া হয়েছে। যদিও তাদের কাছে চীনের কোয়ারেন্টাইনের কাগজ আছে।

[৪] ডা. সাজ্জাদ বলেন, চীনা নাগরিকদের বলা হয়েছে বাসায় থাকলে হোম কোয়ারেন্টাইন আর হোটেলে থাকলে সেল্ফ কোয়ারেন্টাইনে থাকতে হবে। তারা নিজেদের প্রয়োজনীয় কাজ গুলো করবেন অনলাইনে। বাসা বা হোটেল থেকে কোনো ভাবেই বের হতে পারবনে না।

[৫] সকালে গণমাধ্যমকে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের পরিচালক তৌহিদুল আহসান, করোনার কারণে দুপুর ১২টা থেকে ইউরোপের সব ফ্লাইটের ঢাকায় আসা বন্ধ। কোনো যাত্রী যদি দেশে আসেনও তবে তাকে পুশব্যাক করা হবে।

[৬] তারও আগে সিভিল এভিয়েশনের চেয়ারম্যান মো. মফিদুর রহমান জানিয়ে ছিলেন, যুক্তরায্য ছাড়া অন্য কোনো দেশ থেকে আমাদের দেশে কোনো যাত্রী আসবে না। প্রত্যেক এয়ারলাইন্সকে বলে দেয়া হয়েছে, আর কোনো দেশ থেকে যেন তারা কোনো যাত্রী না নেয়। তারপরও কোনো এয়ারলাইন্স যদি কাউকে নিয়ে আসে। আমার এখানে ল্যান্ড করার অনুমতি দেব না।

  • সর্বশেষ