শিরোনাম
◈ পাঁচ সিটিতে এনসিপির প্রার্থী হলেন যারা ◈ ইরানের হামলায় দাউ দাউ করে জ্বলছে ইসরাইলি শিল্পাঞ্চল ◈ বিসিবিতে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তা-কর্মচারীদের বিরুদ্ধে উত্থাপিত অনিয়মের অভিযোগ তদন্ত হ‌বে: সংস‌দে ক্রীড়া প্রতিমন্ত্রী ◈ হামে শিশুর মৃত্যুর ঘটনায় দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতে দুই মন্ত্রীকে প্রধানমন্ত্রীর নির্দেশ ◈ দীর্ঘ ছু‌টি কা‌টি‌য়ে দেশে ফিরেই মিরপুরে হাজির বি‌সি‌বি সভাপ‌তি বুলবুল ◈ পরিবেশবান্ধব পোশাক শিল্পে বাংলাদেশের দাপট, বিশ্বসেরার তালিকায় ৫২ কারখানা ◈ গত ৮ বছর দেশে হামের কোনো টিকা দেওয়াই হয়নি: স্বাস্থ্যমন্ত্রী ◈ বক্ষব্যাধি ইনস্টিটিউটে ৪০ শয্যার আইসিইউ দ্রুত চালুর নির্দেশ ◈ রাতেই ১৩৩ অধ্যাদেশে চূড়ান্ত সিদ্ধান্তের সম্ভাবনা: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ সংসদের মুলতবি অধিবেশন শুরু

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১১:৩৯ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] জবিতে সবধরনের ক্লাস-পরীক্ষা বর্জনের ঘোষণা শিক্ষার্থীদের

অপূর্ব চৌধুরী , জবি প্রতিনিধি : [২]সব ধরনের ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। করোনার প্রাদুর্ভাব স্বাভাবিক অবস্থায় আসা পর্যন্ত এই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত বহাল থাকবে।রবিবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এই ঘোষণা দেয়।

[৩]এরআগে, বেলা ২টায় সব বিভাগের ক্লাস রিপ্রেজেনটেটিভরা একত্রিত হয়ে দীর্ঘ এক ঘণ্টা আলোচনার পর এই ঘোষণা দেয়।

[৪]শিক্ষার্থীরা জানান, বিশ্ববাসী করোনা আতঙ্কে ভুগলেও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রশাসন কোনো সিদ্ধান্ত নিচ্ছে না। বাড়ি থেকে আমাদের পরিবার চিন্তিত। বারবার ফোন দিয়ে বাড়ি চলে যাওয়ার জন্য তাগিদ দিচ্ছে। বিশ্ববিদ্যালয় প্রশাসনের কোন সদুত্তর না পেয়ে আমরা নিজেরাই ক্লাস ও পরীক্ষা বর্জনের সিদ্ধান্ত নিয়েছি। পরিস্থিতি স্বাভাবিক হওয়া পর্যন্ত এই কর্মসূচি চলবে।

[৫] ক্লাস-পরীক্ষা বর্জনের ব্যাপারে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মাহমুদুল হাসান ইমন বলেন, করোনা ভাইরাসের প্রাদুর্ভাব দিন দিন বেড়েই চলেছে। এমন অবস্থায় ক্লাস-পরীক্ষা বর্জন করা আমাদের জন্য অাবশ্যিক হয়ে পড়েছে।সবার আগে সুস্থতা নিশ্চিত করা দরকার। প্রতিদিন ক্যাম্পাসে হাজার হাজার শিক্ষার্থীর সমাগম হয়৷ তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার সম্ভাবনা অনেক বেশি৷ ক্লাস-পরীক্ষা বর্জনের সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাচ্ছি। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়