শিরোনাম
◈ জ্বালানি মজুতকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান, দেশজুড়ে উদ্ধার ২ লাখ লিটার তেল ◈ সাবেক সিএমপি কমিশনার জলিল গ্রেপ্তার ◈ রিজার্ভ ছাড়ালো ৩৪ বিলিয়ন ডলার ◈ নতুন কুঁড়ি স্পোর্টস বাস্তবায়নে শিক্ষাপ্রতিষ্ঠানে নির্দেশনা  ◈ পুলিশ সদস্যদের হতাহতের ঘটনাকে ‘যুদ্ধের ময়দানে ফয়সালা’ বলে মন্তব্য করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী  ◈ ট্যাগ অফিসার,তেল মজুত ধরতে পুরস্কার- কিন্তু কার্যকর ব্যবস্থাপনা কতটা হচ্ছে ◈ মব কালচার আর অ্যালাউ করা হবে না: সংসদে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ৯ এপ্রিল বগুড়া-শেরপুরে সাধারণ ছুটি ঘোষণা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার সৌজন্য সাক্ষাৎ, আলোচনার বিষয় জানা যায়নি  ◈ উত্তর ইসরায়েলে ইরানের ক্ষেপণাস্ত্র হামলা, তেল শোধনাগারে ধোঁয়া উড়ছে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ১০:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ভারতের পর সব ধরনের ক্রিকেট বন্ধ করলো অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ

স্পোর্টস ডেস্ক : [২] করোনাভাইরাসে টালমাটাল বিশ্ব ক্রীড়াঙ্গন। একের পর এক ইভেন্ট বাতিল হচ্ছে। ফুটবলের পর বড় আঘাত পড়েছে ক্রিকেটে। ভারত তাদের আন্তর্জাতিক ম্যাচের পর ঘরোয়া টুর্নামন্টে বাতিল করেছে। আইপিএলও পিছিয়েছে। এ সিদ্ধান্ত নিয়েছে অস্ট্রেলিয়া ও ওয়েস্ট ইন্ডিজ।

[৩] অস্ট্রেলিয়া শেফিল্ড শিল্ডের মত আসরের ম্যাচ বন্ধ রেখেছে। এর আগে ভারত-দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সিরিজও স্থগিত করা হয়েছে করোনাভাইরাসের কারণে। শ্রীলঙ্কা-ইংল্যান্ডের সিরিজও বাতিল হয়েছে। এশিয়া কাপের আসর নিয়েও ধোঁয়াশা শুরু হয়েছে। বাংলাদেশ ক্রিকেট দলের পাকিস্তান সফর নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।

[৪] ওয়েস্ট ইন্ডিজের পুরুষ ও নারী দলের বিভিন্ন ঘরোয়া টুর্নামেন্ট চলছিলো। সবগুলোই বন্ধ রেখেছে ক্যারিবিয়ান ক্রিকেট বোর্ড। আগামী দুই মাস পর্যন্ত সব টুর্নামেন্ট স্থগিত থাকবে।

[৫] তবে এতো কিছুর মধ্যেও বাংলাদেশের ঘরোয়া ক্রিকেট ঢাকা প্রিমিয়ার লিগ ঠিকই শুরু হয়েছে। আতঙ্ককে গুরুত্ব দেয়নি বিসিবি। বরং ক্রিকেটারদের রুটি-রুজির প্রশ্ন তুলে আসর মাঠে গড়ানো হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়