শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৫ সকাল
আপডেট : ১৫ মার্চ, ২০২০, ০৫:৫৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বিশ্বে ৭১ প্রজাতির নতুন প্রাণী ও উদ্ভিদের সন্ধান

তিমির চক্রবর্ত্তী: [২] যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের গবেষকেরা সম্প্রতি বলেছেন, তিনটি সমুদ্র ও পাঁচটি মহাদেশের গুহা, বনাঞ্চল, এমনকি সমুদ্রের গভীরে খুঁজে পান এসব প্রজাতি।

[৩] নতুন ওই প্রজাতির তালিকায় রয়েছে ফুল, মাছ, কোরাল, মাকড়সা, সামুদ্রিক প্রাণী, পিঁপড়া ও টিকটিকি। এসব নতুন প্রজাতির বিষয়ে এখন বেশি করে জানতে হবে। এতে করে পরিবেশ ও বাস্তুসংস্থানের বিষয়ে ব্যাপক জানা-বোঝার পাশাপাশি সংরক্ষণের প্রচেষ্টাও বেগবান করবে।

[৪] জাতিসংঘের এক সমন্বিত গবেষণা প্রতিবেদনে বলা হয়, গত আড়াই'শ বছরের পৃথিবী থেকে হারিয়ে গেছে প্রায় ৬০০ প্রজাতির গাছ। এ সংখ্যা আগের একই সময়ে বিলুপ্ত পাখি, স্তন্যপায়ী প্রাণী ও সরীসৃপের মিলিত সংখ্যার দ্বিগুণ। বিজ্ঞানীরা বলছেন, সাধারণ ধারণার চেয়ে ৫০০ গুণ দ্রুতগতিতে গাছ বিলুপ্তির ঘটনা ঘটছে। জলবায়ু পরিবর্তনের কারণে বৈশ্বিক উষ্ণায়ন বেড়ে যাওয়ার প্রভাব মানুষের পাশাপাশি জীববৈচিত্র্যের ওপরও পড়ছে। এর সঙ্গে বিভিন্ন প্রজাতি বিলুপ্তির বিষয়টি যোগসূত্র থাকতে পারে বলে সতর্ক করেছেন বিজ্ঞানীরা।

[৫] ক্যালিফোর্নিয়া একাডেমি অব সায়েন্সেসের প্রধান শ্যানন বেনেট বলেন, ‘পৃথিবীর অধিক পরিচিত ও দূরবর্তী এলাকাগুলোতে দশকের পর দশক নিরলস অনুসন্ধানের পরও জীববৈচিত্র্যে বিজ্ঞানীরা প্রকৃতির ৯০ শতাংশ প্রজাতি সম্পর্কে কোনো ধারণা দিতে পারেননি। পৃথিবীতে থাকা সব প্রাণীর জীবনব্যবস্থার মধ্যে আন্তসংযোগ স্থাপন করা গেলে তা জলবায়ুসংকট সমষ্টিগতভাবে মোকাবিলার জন্য কার্যকর হবে। গুরুত্বপূর্ণ বাস্তুসংস্থান সংরক্ষণ ও ভালো জানা-বোঝার জন্য আমরা যে প্রচেষ্টা চালাচ্ছিলাম, নতুন আবিষ্কৃত প্রতিটি প্রজাতি তাতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।’ গবেষকেরা গত বছর ২২৯টি নতুন প্রজাতি আবিষ্কার করেন।

সূত্র: শীর্ষ নিউজ, আজকাল

  • সর্বশেষ
  • জনপ্রিয়