শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৪ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত
আপডেট : ১৪ মার্চ, ২০২০, ০১:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ফিরিয়ে আনা হলো কোভিড-১৯ সঙ্কটে ইরানে আটকে পড়া ১২০ ভারতীয়কে

সাইফুর রহমান : [২] শুক্রবার স্থানীয় সময় দুপুর ১২টার দিকে তাদের বহনকারী এয়ার ইন্ডিয়ার বিশেষ বিমানটি মুম্বাই আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে বলে জানিয়েছেন কর্মকর্তারা। সেখান থেকে তাদের রাজস্থানের জয়সলমীরে স্থাপিত আইসোলেশন সেন্টারে নেয়া হয়েছে। এনডিটিভি, ইন্ডিয়াটুডে, হিন্দুস্তান টাইমস

[৩] ভারতীয় সেনাবহিনীর সাউদার্ন কমাণ্ডের অধীনে নির্মিত এই কেন্দ্রে তাদের দুই সপ্তাহ কোয়ারেন্টাইন করে রাখা হবে।

[৪] ভারতের প্রতিরক্ষা দপ্তরের মুখপাত্র কর্ণেল সম্বিত ঘোষ জানান, বিমানবন্দরে আগতদের প্রাথমিক স্ক্রিনিংয়ের পর সিভিল প্রশাসনের তদারকিতে দুই সপ্তাহের জন্য তাদের আইসোলেশন সেন্টারে পাঠানো হয়েছে।

[৫] তিনি বলেন, আগামি ১৫ মার্চ আরও ২৫০ ভারতীয় নাগরিককেও ইরান থেকে দেশে ফেরানোর পর একই প্রক্রিয়া অনুসরণ করা হবে।

[৬] এদিকে কোভিড-১৯ সংক্রমণ ঠেকাতে ভারতবাসীকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছে মোদি সরকার। কোনও ব্যক্তির মাঝে আক্রান্ত হওয়ার প্রাথমিক উপসর্গ দেখা দেয়ার সঙ্গে সঙ্গেই তৎক্ষণাৎ হোম কোয়ারেন্টাইনের পাশাপাশি মাস্ক ব্যবহারেরও পরামর্শ দেয়া হচ্ছে।

[৫] প্রাণঘাতি এই ভাইরাসের প্রাদুর্ভাব দেখা দেয়ায় ইতোমধ্যেই দেশজুড়ে ৭টি কোয়ারেন্টাইন সেন্টার নির্মাণ করেছে ভারতীয় প্রতিরক্ষা মন্ত্রণালয়। আক্রান্ত দেশগুলো থেকে ফেরা নাগরিকদের প্রাথমিকভাবে কলকাতা, চেন্নাই, জয়সলমীর, সুরতগড়, ঝাঁসি, যোধপুর এবং দেওলালীতে নির্মিত এসব কেন্দ্রে রাখা হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়