শিরোনাম
◈ ২৪ জেলার চিত্র বদলে দেবে পদ্মা ব্যারাজ ◈ স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম যেসব ঘটনায় আলোচনায় ◈ মেসি, রোনালদো, এমবাপ্পের মতো খেলোয়াড় তৈরি হবে বাংলাদেশেই : প্রধানমন্ত্রী ◈ কিশোর–কিশোরীদের নিয়মিত খেলাধুলার পাশাপাশি পড়াশোনার ওপরও গুরুত্ব দেওয়ার আহ্বান জানান প্রধানমন্ত্রী ◈ ‘যুক্তরাষ্ট্রের ওপর বাজি ধরলে পস্তাতে হবে না’ : মার্কিন রাষ্ট্রদূত ◈ বিশ্বকা‌পে আ‌র্জেন্টিনার ভেন্যুর শহরে বন্যা, সতর্কতা জারি ◈ দেশের স্বার্থেই কূটনৈতিক সফর, কারও মন জোগাতে নয়: পররাষ্ট্র উপদেষ্টা ◈ দুবাইয়ে আটক বেনজীরকে ফেরাতে ইউএইতে পাঠানো হয়েছে প্রত্যর্পণ আবেদন: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ ২১ জুন মালয়েশিয়া ও চীন সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী তারেক রহমান: কূটনীতি ও অর্থনীতিতে নতুন দিগন্তের প্রত্যাশা ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: প্রতিদ্বন্দ্বিতা, কৌশল আর উৎসবের আমেজে জমজমাট এফডিসি

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ০৯:২৭ সকাল
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ০৯:২৭ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] ‘ব্যালট ছিনতাই হলে প্রতি গুলিতে যেন লাশ থাকে’

সমকাল : [২] নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম বলেছেন, গ্রহণযোগ্য ও আইনানুগ নির্বাচনের জন্য কোন কিছুই নজরের বাইরে থাকবে না। নির্বাচন কমিশনের কাজে কোথাও শৈথিল্য দেখলে প্রার্থীদের নির্বাচন কমিশন সচিবালয়ে জানানোর আহবান জানান তিনি।

[৩] একইসঙ্গে আইনশৃঙ্খলা বাহিনীকে ব্যালট পেপার ছিনতাইয়ের ঘটনা ঘটলে প্রতি গুলিতে একটি করে লাশ ফেলার নির্দেশ দেন তিনি।

[৪] রফিকুল ইসলাম বলেন, যদি কেউ আমার ব্যালট পেপারে হাত দেয়, রাতের বেলায় ছিনতাই করার জন্য বা কিছু করার জন্য; তাহলে যেন প্রতিটা গুলিতে একটা করে লাশ থাকে। এটা কিন্তু আমার লোকজন করবে। আই বিলিভ দেম। আমি যেখানে গেছি, আমাকে তারা কেউ হতাশ করেননি।

[৫] বৃহস্পতিবার বিকেলে যশোর সার্কিট হাউজ সভাকক্ষে অনুষ্ঠিত যশোর-৬ আসনের উপ-নির্বাচন উপলক্ষে প্রার্থী ও নির্বাচন সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন।

[৬] জেলা রিটানিং অফিসার ও জেলা প্রশাসক মোহাম্মাদ শফিউল আরিফের সভাপতিত্বে সভায় জেলা নির্বাচন অফিসার মো. হুমায়ুন কবির, পুলিশ সুপার মুহাম্মাদ আশরাফ হোসেন, যশোর ৪৯ বিজিবির অধিনায়ক লেঃ কর্নেল মোঃ সেলিম রেজাসহ যশোর-৬ আসনের উপ-নির্বাচনে অংশ নেয়া আওয়ামী লীগ, বিএনপি ও জাতীয় পার্টির তিন প্রার্থী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।

[৭] পরে সন্ধ্যায় নির্বাচন কমিশনার রফিকুল ইসলাম রিটানিং অফিসার, সহকারী রিটানিং অফিসার, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহায়ক কর্মকর্তাবৃন্দের সঙ্গেও বৈঠক করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়