শিরোনাম
◈ যুক্তরাষ্ট্রের পর ইসরায়েলেও যুদ্ধবিরোধী বিক্ষোভ, চাপে নেতানিয়াহু ◈ হরমুজ প্রণালী দিয়ে পাকিস্তানের ২০ জাহাজ চলাচলের অনুমতি দিল ইরান ◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার

প্রকাশিত : ১৩ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর
আপডেট : ১৩ মার্চ, ২০২০, ১২:৫৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সাবেক স্বামীর করা মামলায় শিল্পী মিলার জামিন

সাজিয়া আক্তার : [২] বিয়ের তথ্য গোপনের অভিযোগে সাবেক স্বামী এস এম পারভেজ সানজারির করা মামলায় জামিন পেয়েছেন সংগীতশিল্পী তাজবিহা বিনতে শহীদ মিলা। ঢাকার চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট (সিএমএম) আদালত বুধবার তার জামিন আবেদন মঞ্জুর করেন। যুগান্তর

[৩] এই মামলায় মিলা ও তার বাবা শহীদুল ইসলাম বুধবার ঢাকার সিএমএম আদালতে আত্মসমর্পণ করে জামিনের আবেদন করেন। শুনানি নিয়ে আদালত তাদের জামিন মঞ্জুর করেন। আদালতে জামিন আবেদনের পক্ষে শুনানি করেন আইনজীবী তাপস চন্দ্র দাস।

[৪] বিয়ের তথ্য গোপন করার অভিযোগে গত বছরের ৩ সেপ্টেম্বর মিলার বিরুদ্ধে ঢাকার সিএমএম আদালতে মামলাটি করেন পারভেজ সানজারি। মামলাটি আমলে নিয়ে পল্লবী থানাকে তদন্ত প্রতিবেদন জমা দেয়ার নির্দেশ দেন আদালত। পুলিশ আদালতে তদন্ত প্রতিবেদন জমা দেয়। গত ২ ফেব্রুয়ারি পুলিশের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে মিলা ও তার বাবাকে আদালতে হাজির হওয়ার জন্য সমন জারি করেন।

[৫] এর আগে ২৬ ফেব্রুয়ারি বাংলাদেশে সাইবার ট্রাইব্যুনালের বিচারক মোহাম্মদ আসসামছ জগলুল হোসেন পুলিশের দেয়া প্রতিবেদন আমলে নিয়ে মিলাকে আদালতে হাজির হওয়ার নির্দেশ দেন।

[৬] এর আগে ২৫ ফেব্রুয়ারি কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইমের উপপরিদর্শক মহিদুল ইসলাম অভিযোগের সত্যতা পাওয়ায় মিলার বিরুদ্ধে আদালতে প্রতিবেদন দাখিল করেন।

[৭] উল্লেখ্য, ২০১৭ সালের ১২ মে পারিবারিকভাবে বিয়ে হয় মিলা ও সানজারির। ওই বছরেরই ৬ অক্টোবর দিবাগত রাত ৩টায় ফেসবুকে মিলা জানান, পারভেজ সানজারির সঙ্গে তার বিচ্ছেদ হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়