শিরোনাম
◈ ফ্লাইট বাতিল, ভিসা জটিলতা: প্রবাসী কর্মীদের ওপর প্রভাব ◈ কার্গো সংকট ও কনটেইনার জট: বৈশ্বিক অস্থিরতায় বাণিজ্য ঝুঁকিতে ◈ ভূমি অফিসে সকাল ৯টায় গিয়ে যা দেখলেন প্রতিমন্ত্রী কায়সার কামাল ◈ হরমুজ প্রণালিতে উত্তেজনা চরমে, একদিনে পাঁচ জাহাজে হামলার খবর ◈ ৪ দেশের শিক্ষার্থীদের ভিসা দেবে না যুক্তরাজ্য ◈ খুলনায় শ্রমিক দল নেতাকে গুলি ও কুপিয়ে হত্যা ◈ ব্যক্তিগত যানবাহন কমিয়ে গণপরিবহন ব্যবহারের আহ্বান ◈ প্রধানমন্ত্রী নির্দেশনা দিলেন ই-হেলথ কার্ড চালুর, রোগীরা কী সুবিধা পাবেন ◈ একা‌ধিক নতুন মুখ নিয়ে বাংলাদেশে সফ‌রে আসছে পাকিস্তান ক্রিকেট দল ◈ ভারতের সঙ্গে নৌ-মহড়া শেষে ফেরার পথে মার্কিন টর্পেডো হামলা, নিহত ৮৭ ইরানি সেনা

প্রকাশিত : ১২ মার্চ, ২০২০, ০২:২৯ রাত
আপডেট : ১২ মার্চ, ২০২০, ০২:২৯ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] মাস্কের সর্বোচ্চ মূল্য ৩০ টাকা

মাজহারুল ইসলাম : [২] করোনা ভাইরাসের ভীতিতে চাহিদা বেড়ে যাওয়ায় ওষুধ প্রশাসন থেকে এই মূল্য নির্ধারণ করা হয়। রাজধানীর মহাখালীতে ওষুধ প্রশাসন অধিদপ্তরের সম্মেলন কক্ষে গতকাল করোনাভাইরাস সংক্রমণ রোধে মাস্ক ও হ্যান্ড স্যানিটাইজার সরবরাহ নিশ্চিত এবং মূল্য নিয়ন্ত্রণ বিষয়ে আয়োজিত আলোচনা সভায় এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। সময়টিভি

[৩] ওই আলোচনা সভায় বলা হয়, নির্ধারিতর চেয়ে অধিক মূল্যে মাস্ক বিক্রি করলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। উৎপাদনকারী প্রতিষ্ঠানগুলো এক ডিস্ট্রিবিউটরকে ১টি ইনভয়েসে ৫’শ পিসের বেশি মাস্ক সরবরাহ করতে পারবে না।

[৪] আলোচনা সভায় উপস্থিত ছিলেন, অধিদপ্তরের মহাপরিচালক মেজর জেনারেল মো. মাহবুবুর রহমান, বাংলাদেশ ওষুধ শিল্প সমিতি, মেডিকেল ডিভাইস ইম্পোটার্স অ্যাসোসিয়েশন, ওষুধ ও মেডিকেল ডিভাইস উৎপাদনকারী এবং আমদানিকারক প্রতিষ্ঠানের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়