শিরোনাম
◈ উপসাগরীয় অবকাঠামোয় ইরানের নিখুঁত হামলা, চাপে যুক্তরাষ্ট্রের যুদ্ধপরিকল্পনা ◈ গণপিটুনিতে ৯ মাসে ১৭১ মৃত্যু, ‘মব’ কি সংঘবদ্ধ অপরাধের নতুন কৌশল? ◈ প্রতিদ্বন্দ্বী তুরস্কের বাজারেও বাড়ছে বাংলাদেশের পোশাকের চাহিদা ◈ বিতর্কিতদের বাদ দিয়ে নতুন নেতৃত্ব গড়তে চায় বিএনপি ◈ বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি নিয়ে যুক্তরাজ্যের হোম অফিসের ৮৬ পৃষ্ঠার প্রতিবেদন প্রকাশ ◈ ফেরদৌসী মিষ্টির আসনে বিএনপির মনোনয়ন ফরম নিলেন যে ৬৭ নারী নেত্রী ◈ দীপকের আটক ঘিরে নেতৃত্বের সংকট, বিকল্প পরিকল্পনা ‘প্ল্যান বি’ প্রস্তুত সিজেপির ◈ হিন্দু ধর্মাবলম্বীদের পূজা এলেই নিরাপত্তা নিয়ে আলোচনা ওঠা জাতীয় জীবনের জন্য দুঃখজনক: স্বরাষ্ট্রমন্ত্রী ◈ কাভার্ডভ্যান চুরি হওয়া ক্রিকেটারের টাকা যেভাবে উদ্ধার হলো ◈ মক্কায় দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের খবর জানত না ঢাকা, তথ্য চেয়ে সৌদি আরবকে চিঠি

প্রকাশিত : ১০ মার্চ, ২০২০, ০১:৫৭ রাত
আপডেট : ১০ মার্চ, ২০২০, ০১:৫৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] যুক্তরাজ্যে করোনাভাইরাসে প্রথমবারের মতো মারা গেলেন বাংলাদেশি

আসিফুজ্জামান পৃথিল : [২] রোববার ৩য় ব্রিটিশ হিসেবে মানা যান ৬০ বছর বয়সী এই বাংলাদেশি বংশোদ্ভূত। তবে তার নাম প্রকাশ করা হয়নি। বিবিসি , দ্য গার্ডিয়ান, ডেইলি মেইল

[৩] তার ছেলে বিবিসিকে জানিয়েছেন, এই ব্যক্তি ইতালিতে বেড়াতে গিয়েছিলেন। ফিরে এসেই অসুস্থ হয়ে পড়েন তিনি। ৫ বছর আগে সপরিবারে যুক্তরাজ্যে স্থায়ী হন এই ব্যক্তি।

[৪] মৃত ব্যক্তির ছেলে বিবিসিকে বলেন,‘ আমরা থাকি ম্যানচেস্টারের কাছে। কিন্তু আমার বাবা ইটালিতে বেড়াতে যেতে পছন্দ করতেন। আমরাও প্রতি বছর গ্রীষ্মে পরিবারের সবাই মিলে সেখানে বেড়াতে যেতাম। এবছরও বাবা গিয়েছিলেন।’

[৫] ‘ফেব্রুয়ারির ২৯ তারিখ বাবা ফিরে আসলেন ইটালি থেকে। তখনও তিনি সুস্থ। ৩ মার্চ আমাদের বাড়ির কাছে যে হেলথ সেন্টার, বাবা সেখানে গিয়েছিলেন ডাক্তার দেখাতে। সেখানে তিনি ইতালি থেকে ফিরেছেন জেনে তাকে আলাদা করে ফেলা হয়। এরপর আর বাবার সঙ্গে আমাদের দেখা হয়নি।’

[৬] রোববার হাসপাতাল থেকে পরিবারের কাছে ফোন দিয়ে জানানো হয় এই ব্যক্তি মারা গেছেন।

[৭] সেই বাংলাদেশির করোনাভাইরাস সনাক্ত হবার খবরের পর থেকে পুরো পরিবারকেই আইসোলেশনে রাখা হয়েছে। এমন বাবার লাশও দেখতে পায়নি পরিবার। অংশ নিতে পারেনি জানাজা ও দাফনকাজে। হাসপাতাল সূত্র বলছে, এই লাশ পুড়িয়ে ফেলা হতে পারে। কখনই হয়তো তা দেখতে পাবে না পরিবার।

  • সর্বশেষ