শিরোনাম
◈ নতুন শ্রমবাজারে নজর, বিদেশে লবিস্ট নিয়োগের পরিকল্পনা প্রধানমন্ত্রীর ◈ মধ্যপ্রাচ্যে যুদ্ধ: দারুন চাপে মধ্যবিত্ত, খরচ কমিয়ে চলছে না জীবন ◈ আবা‌রো লিভারপুলকে হারিয়ে চ‌্যা‌ম্পিয়ন্স লি‌গের সেমিফাইনালে পিএসজি ◈ দেশের বাজারে আবার বাড়ল স্বর্ণের দাম ◈ ভারতে বিদ্যুৎকেন্দ্রে বয়লার বিস্ফোরণে ১৪ জন নিহত ◈ মানবতাবিরোধী অপরাধ মামলায় নানক-তাপসসহ ২৮ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি আজ ◈ মধ্যপ্রাচ্যে রপ্তানি অর্ধেকে নেমে গেছে, আটকে আছে বহু চালান ◈ যুক্তরাষ্ট্রকে বাদ দিয়ে হরমুজ প্রণালি সচল রাখতে ইউরোপের পরিকল্পনা ◈ সময়ের আগেই পাকিস্তানের হাতে তুরস্কের পঞ্চম প্রজন্মের ‘কান’ স্টিলথ ফাইটার, চাপে ভারত ◈ সারা দেশে আজ শুরু প্রাথমিক বৃত্তি পরীক্ষা

প্রকাশিত : ০৯ মার্চ, ২০২০, ০১:০৪ রাত
আপডেট : ০৯ মার্চ, ২০২০, ০১:০৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] অ্যাথলেটিকস ফেডারেশনকে বছরে ৪০ হাজার ডলার দেবে আইএএএফ

নিজস্ব প্রতিবেদক : [২] ফেডারেশনের সাংগঠনিক নিস্ক্রিয়তার কারণে বাৎসরিক অনুদান বন্ধ করে দিয়েছিল ইন্টারন্যাশনাল অ্যামেচার অ্যাথলেটিক ফেডারেশন (আইএএএফ)। এক কথায় আন্তর্জাতিক অঙ্গন থেকে বিচ্ছিন্ন হয়ে পড়েছিল বাংলাদেশের অ্যাথলেটিকস। তবে শর্ত পূরণ করার পর আবারও সেটা ফিরে পাচ্ছে তারা।

[৩] তিন বছর আগে অ্যাডহক কমিটি গঠনের পর অবস্থার পরিবর্তন হয়। নতুন কমিটি ওয়ার্ল্ড অ্যাথলেটিকের যাবতীয় শর্ত পূরণ করলে বাৎসরিক ১৫ হাজার মার্কিন ডলার ছাড় শুরু করে আন্তর্জাতিক সংস্থাটি।

[৪] ২০১৯ সালে বরাদ্দ বাড়িয়ে ১৫ হাজার থেকে ২৫ হাজার মার্কিন ডলার করেছিল আইএএএফ। নতুন বছরে সেটা বেড়ে হয়েছে ৪০ হাজার মার্কিন ডলার। ২০২০ সালে বাংলাদেশ নতুন বরাদ্দ পাবে বলে নিশ্চিত করেছেন বাংলাদেশ অ্যাথলেটিকস ফেডারেশনের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট আবদুর রকিব মন্টু।

[৫] ‘আমাদের কার্যক্রমে সন্তুষ্ট ওয়ার্ল্ড অ্যাথলেটিক। তাই বরাদ্দ বাড়িয়েছে তারা। এই বছরে আমরা পাবো ৪০ হাজার মার্কিন ডলার। যা আগের বছরের চেয়ে ১৫ হাজার মার্কিন ডলার বেশি’

[৬] ফেডারেশনের সাধারণ সম্পাদকের দাবী তারা দায়িত্ব নেয়ার পর আন্তর্জাতিক সংস্থার সঙ্গে যোগাযোগ বাড়িয়েছেন। তাদের সব আয়োজনে অংশগ্রহণ করেছেন এবং অভ্যন্তরীণ হিসাবনিকাশের রিপোর্টগুলো হালনাগাদ রেখেছেন। তাই আন্তর্জাতিক সংস্থাটি বরাদ্দ বাড়িয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়