শিরোনাম
◈ দ্বিতীয় টে‌স্টে বাংলা‌দে‌শের বিরু‌দ্ধে জিত‌তে না পার‌লে আত্মসম্মানের ব্যাপার ছিল: প‌্যাট কা‌মিন্স ◈ ডেঙ্গুতে একদিনে ৫ জনের মৃত্যু, হাসপাতালে ৮৩৯ ◈ ‘আমার ৯ বিয়ের তথ্য মিথ্যা, কোনো পরকীয়া সম্পর্কে জড়িত নই’: ইসলামী আন্দোলন নেতা মিছবাহর চ্যালেঞ্জ ◈ বঙ্গভবনে প্রথম দিনের দাপ্তরিক কাজ শুরু নবনির্বাচিত রাষ্ট্রপতির ◈ প্রাথমিক শিক্ষায় মনিটরিং-জবাবদিহিতায় আসছে নতুন নীতিমালা ◈ রাজধানীতে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় চাঞ্চল্যকর তথ্য ◈ আইসি‌সি র‌্যা‌ঙ্কিং‌, টেস্ট ক্রিকে‌টে বাংলাদেশ এখন ৬ নম্বর দল ◈ রাজনৈতিক মতাদর্শ নয়, সততা ও মেধার ভিত্তিতে পদোন্নতির নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ চলতি সপ্তাহে সরকারি চাকরিজীবীদের টানা ৪ দিনের ছুটির সুযোগ ◈ দ্বিতীয় টে‌স্টে নাকাল বাংলাদেশ, টাইগার‌দের বিধ্বস্ত করে জিতলো অস্ট্রেলিয়া

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ১১:৩০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সিরিয়ায় যুদ্ধ করতে গিয়ে মরেছে ৫০ পাকিস্তানি, মুখে কুলুপ এঁটেছে ইসলামাবাদ

সালেহ্ বিপ্লব : [২] ইদলিবে পাকিস্তানি ভাড়াটে সৈন্যরা যুদ্ধ করছে, মাসখানেক আগে এমন খবর চাউর হয়। কিন্তু পাকিস্তান শুরু থেকেই বলে আসছে, খবর সঠিক নয়। গত ২ মার্চ জানা যায়, ইদলিবে নিহত ৫১ জন পাকিস্তানি যোদ্ধার শেষকৃত্য হয়েছেন ইরানের কোম শহরে। ইয়ন, আরব নিউজ, পাকিস্তান টুডে

[৩] ধারণা করা হচ্ছে, পাকিস্তানি ভাড়াটে সেনারা তুরস্কের পক্ষে কাজ করছে। এ ব্যাপারে পাকিস্তানের আনুষ্ঠানিক কোন প্রতিক্রিয়া পাওয়া যায়নি। তবে জানতে চাইলে পাকিস্তানের পররাষ্ট্র মন্ত্রী শাহ মেহমুদ কোরেশী ইয়ন নিউজকে বলেন, সিরিয়ায় পাকিস্তানিদের যুদ্ধ করার খবর বিশ্বাসযোগ্য নয়।

[৪] সংবাদমাধ্যমের রিপোর্ট অনুযায়ী, জয়নবিয়ান ব্রিগেডের আটশ’ যোদ্ধা সিরিয়ায় লড়াই করছে। ধারণা করা হয়, পাকিস্তানের শিয়াদের নিয়ে গঠিত এই সশস্ত্র দলটি সিরিয়া ও ইরানে সক্রিয়। দলটিকে প্রশিক্ষণ দেয় ইরানের আল কুদস ফোর্স। এই যোদ্ধারা মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব বাড়ানোর লক্ষ্য নিয়ে কাজ করছে।

[৫] পাকিস্তানের অন্যতম প্রতিরক্ষা বিশ্লেষক অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল মাহমুদ শাহ বলেন, আইএস-এ যোগ দিতে যাওয়া সুন্নী মুসলমানদের সংখ্যা খুব কম। তবে ইরান, ইরাক ও সিরিয়াসহ সারাবিশ্বের শিয়া সম্প্রদায়ের মধ্যে আত্মিক বন্ধন জোরালো। তাই সিরিয়ায় যুদ্ধ আরো জোরালো হলে পাকিস্তানিদের নিহত হওয়ার সংখ্যাও বাড়বে।

[৬] দেশটির নিরাপত্তা বিশ্লেষক মুহাম্মদ আমির রানা এ ব্যাপারে বলেন, সিরিয়ায় পাকিস্তানি যোদ্ধাদের মৃত্যুর ঘটনা এটাই প্রথম নয়। আইএস এবং সিরিয়ার সরকারি বাহিনী, দুই পক্ষেই তারা যুদ্ধ করে। এর আগে সিরিয়াফেরত অনেক পাকিস্তানিকে গ্রেপ্তার করা হলেও যুদ্ধের হতাহতের ব্যাপারে তারা কোনও তথ্য দেয়নি।

[৭] পাকিস্তানের পুলিশ গতমাসে জানিয়েছিলো, করাচী থেকে তারা জয়নবিয়ান ব্রিগেডের একজন গুরুত্বপূর্ণ সদস্যকে গ্রেপ্তার করেছে।

[৮] সিরিয় শহর ইদলিবে সংঘাত খুব জোরালো হয়ে ওঠে গত কিছুদিনে। সিরিয়ার সরকারি বাহিনীর বিরুদ্ধে লড়তে তুরস্ক গতমাসে হাজার হাজার সেনা ও সামরিক সরঞ্জাম পাঠায়।

[৯] গেলো বৃহস্পতিবার ইদলিবে যুদ্ধবিরতিতে সম্মত হয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ও তুরস্কের প্রেসিডেন্ট এরদোগান। পুতিনের সঙ্গে ফোনালাপে এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আসাদ। তবে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকে যুদ্ধবিরতি প্রস্তাবের অনুমোদন আটকে দিয়েছে যুক্তরাষ্ট্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়