শিরোনাম
◈ সরকারি চাকরিজীবীদের ভবিষ্য তহবিলের সুদহার নির্ধারণ ◈ জাপানে টাইফুন দুজুয়ানের আঘাত, ১৯ লাখ মানুষকে নিরাপদে সরে যাওয়ার নির্দেশ ◈ মঙ্গলবার ৫ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ‘আমি ভারতীয় হলে আমার ছোট ভাই বাংলাদেশি কীভাবে?’ ছত্তিশগড়ে বাঙালি আটক ◈ মোবাইল না দেওয়ায় বাবা-মায়ের বিরুদ্ধে অভিযোগ নিয়ে থানায় ষষ্ঠ শ্রেণির ছাত্র, ভিডিও ভাইরাল ◈ ভারতীয় রুপির বিপরীতে কেন শক্তিশালী হচ্ছে বাংলাদেশি টাকা? ◈ গুয়াংজো, ফ্রাঙ্কফুর্ট ও সাও পাওলোতে নতুন কনস্যুলেট খুলছে বাংলাদেশ ◈ শাহবাজ শরিফের সঙ্গে প্রথম আনুষ্ঠানিক বৈঠকে বসছেন তারেক রহমান ◈ এলডিসি উত্তরণের পরও যুক্তরাজ্যে ৯৯.৮% বাংলাদেশি পণ্য থাকবে শুল্কমুক্ত ◈ দুবলারচরে শতকোটি টাকার শুঁটকি বাণিজ্য, ন্যায্য দাম নিয়ে জেলেদের যত অভিযোগ

প্রকাশিত : ০৮ মার্চ, ২০২০, ০২:৫২ রাত
আপডেট : ০৮ মার্চ, ২০২০, ০২:৫২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১]অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য উৎপাদন করায় স্বদেশ ফুড প্রডাক্টকে ৩০ হাজার টাকা জরিমানা

মো. আখতারুজ্জামান : [২] শনিবার বাণিজ্য মন্ত্রণালয়ের ভ্রাম্যমান টিম রাজধানীর কদমতলী ও শ্যামপুর এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় বিস্কিট, কেক ও পাউরুটির প্যাকেটের গায়ে উৎপাদনের তারিখ, মেয়াদোত্তীর্ণের তারিখ সর্বোচ্চ খুচরা বিক্রয় মূল্য ইত্যাদি না লেখা এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য উৎপাদনে জন্য তিন প্রতিষ্ঠানকে জমিনা করে।

[৩] অপরিচ্ছন্ন পরিবেশে খাদ্য পণ্য সংরক্ষণ ও প্রক্রিয়াকরণ করার অপরাধে স্বদেশ ফুড প্রডাক্টকে ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। একই অপরাধে মমি আক্তার ফুডকে ২০ হাজার টাকা এবং চিশতিয়া ফুড প্রোডাক্টকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়।

[৪] অভিযানটি জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল জব্বার মন্ডলে নেতৃত্বে পরিচালিত হয়। এ অভিযানে স্বরাষ্ট্র মন্ত্রণালয়, খাদ্য মন্ত্রণালয়, শিল্প মন্ত্রণালয় ও সিটি কর্পোরেশনের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ