শিরোনাম
◈ রিশাদ হো‌সে‌নে মুগ্ধ ‌নিউজিল‌্যা‌ন্ডের ইশ সোধি ◈ নানক-তাপসসহ ২৮ আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন শুনানি আজ ◈ হামাসের কমান্ডারসহ ৩ যোদ্ধাকে হত্যার দাবি ইসরাইলের ◈ সাংবাদিকদের সঙ্গে নৈশভোজের সময় হটাৎ গোলাগুলি, নিরাপদে সরিয়ে নেওয়া হলো ট্রাম্পকে (ভিডিও) ◈ সোমবার থেকে ভারি বৃষ্টির আভাস, উত্তর-পূর্বে বন্যার শঙ্কা ◈ স্কুল শিক্ষার্থীদের সঙ্গে সময় কাটালেন প্রধানমন্ত্রী ◈ ৫৫ ডিগ্রি তাপমাত্রার পূর্বাভাস দেয়নি আবহাওয়া অধিদপ্তর ◈ ট্রাম্প প্রশাসনের আপত্তি না মেনে মাদুরোর পক্ষে রায় দিল নিউইয়র্ক আদালত ◈ ১০০ টাকার মোবাইল রিচার্জে ৩৮ টাকা কর, ক্ষোভ প্রকাশ করলেন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ◈ সংরক্ষিত নারী আসনে বিএনপি প্রার্থীদের কার শিক্ষা কতটুকু, সম্পদের পরিমাণ কত? যা জানোগেল

প্রকাশিত : ০৫ মার্চ, ২০২০, ১১:০৫ দুপুর
আপডেট : ০৫ মার্চ, ২০২০, ১১:০৫ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] বাংলাদেশে বসবাস করছে ৮ হাজার চীনা নাগরিক

আসিফ কাজল : [২] বাংলাদেশে বিভিন্ন উন্নয়নমূলক কাজ ও তৈরি পোশাকশিল্পে কর্মরত চীনা নাগরিকের সংখ্যা ১৪-১৫ হাজার। চাইনিজ এন্টারপ্রাইজ এসোসিয়েশন বাংলাদেশের ভাইস প্রেসিডেন্ট কে চ্যাংলিয়াং এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, তবে এদের মধ্যে কেউ স্থায়ীভাবে বাংলাদেশে বসবাস করে না। প্রায় সবাই নিয়মিত ও অনিয়িমিতভাবে চীন থেকে বাংলাদেশে যাতায়াত করে।

[৩] তিনি আরও বলেন, ভিসা জটিলতা ও কোভিড-১৯ ভাইরাসের কারণে প্রায় ৪০ ভাগ চীনা নাগরিক এখন নিজ দেশে অবস্থান করছেন।

[৪] দেশে পদ্মা সেতু, মেট্রোরেলসহ বাংলাদেশে বিভিন্ন মেগা প্রকল্পের নির্মাণ কাজ চলছে। এসব প্রকল্পের দায়িত্বে রয়েছে একাধিক চীনা প্রতিষ্ঠান। পদ্মা সেতুর রেল সংযোগ চায়না রেল গ্রুপের প্রকল্প পরিচালক ওয়াং কুন বলেন, রেল সংযোগ নির্মাণে দেশে ১৭০০ চীনা স্টাফ বাংলাদেশে কাজ করছিলেন। যাদের মধ্যে ২৩৫ জন চীনে ফিরে গেছেন। এছাড়াও ১৫০ জন প্রকৌশলী ভিসা জটিলতায় চীনে আটকে আছেন।

[৫] এ বিষয়ে পদ্মা লিংক রোড প্রকল্প পরিচালক গোলাম ফখরুদ্দিন আহমেদ চৌধুরী জানান, এসব চীনা প্রকৌশলীকে বাংলাদেশে আনতে আমরা ইতোমধ্যে পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে কথা বলে অনুরোধ জানিয়েছি। আশা করি খুব দ্রুত এর সমাধান হবে।

[৬] জানা যায়, করোনা ভাইরাসের প্রভাবে বর্তমানে বাংলাদেশে চীনের অন এরাইভাল ভিসা কার্যক্রম বন্ধ রয়েছে। এ সিদ্ধান্তকে সময়উপযোগী বলে জানিয়েছিলো চীনা দূতাবাস। তবে বুধবার চীনের রাষ্ট্রদূত লি জিমিং বলেন, চীনের বর্তমান অবস্থা অনেক ভালোর দিকে। এ কারণে তিনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে সিদ্ধান্ত পূণঃবিবেচনার আহবান জানিয়েছেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়