শিরোনাম
◈ ২০৩০ সালে বাংলাদেশের পোশাক রপ্তানির ওপর ৫% কার্বন কর আরোপ করবে ইইউ ◈ ব্যাংকঋণে শীর্ষে সরকার, বিদ্যুৎ-জ্বালানি ও সার খাতে বাড়বে ভর্তুকি ◈ ইরান যুদ্ধ ঠেকাতে মাঠে চীন-পাকিস্তান, ৫ দফা পরিকল্পনা প্রকাশ ◈ সংবিধান সংশোধন বিশেষ সংসদীয় কমিটি গঠনের প্রস্তাব ◈ সিঙ্গাপু‌রের কা‌ছে এক গো‌লে হে‌রে এশিয়ান কাপ বাছাই শেষ করলো বাংলাদেশ ◈ সংবিধান কি মনে করিয়ে দেয় এটা একাত্তরের পরাজয়ের দলিল? প্রশ্ন পার্থের ◈ গাজী আশরাফ লিপুর আনুষ্ঠানিকভাবে দা‌য়িত্ব শেষ হলো, এবার পা‌বেন সম্মাননা ◈ সাবেক খাদ্যমন্ত্রী অ্যাডভোকেট কামরুল ইসলাম ক্যান্সার আক্রান্ত, চিকিৎসার আবেদন করেছেন তার আইনজীবী ◈ বিগত সরকারের দুর্নীতিতে স্থবির স্বাস্থ্যখাত, সেবা উন্নয়নে কাজ করছে সরকার: স্বাস্থ্যমন্ত্রী ◈ জলবায়ু ট্রাস্টের স্বচ্ছতা ও জবাবদিহি নিশ্চিত করতে উদ্যোগ নেওয়া হয়েছে : পরিবেশ মন্ত্রী

প্রকাশিত : ০৪ মার্চ, ২০২০, ০৮:১৮ সকাল
আপডেট : ০৪ মার্চ, ২০২০, ০৮:১৮ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

(১) যুক্তরাষ্ট্র বলছে, নভেল করোনাভাইরাস সংক্রমণের উচ্চ ঝুঁকিতে রয়েছে বাংলাদেশ

কূটনৈতিক প্রতিবেদক : (২) ঢাকায় মার্কিন দূতাবাসের বার্তায় এ তথ্য জানিয়ে বলা হয়েছে, বাংলাদেশসহ উচ্চ ঝুঁকিতে আরও ২৫ দেশের জন্য ৩ কোটি ৭০ লাখ ডলারের জরুরি তহবিলের অঙ্গীকার ঘোষণা করেছে মার্কিন সরকার।

(৩) উচ্চঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকায় রয়েছে আফগানিস্তান, অ্যাঙ্গোলা, ইন্দোনেশিয়া, ইরাক, কাজাখস্তান, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা, তাজিকিস্তান, ফিলিপাইন, তুর্কমেনিস্তান, উজবেকিস্তান, জাম্বিয়া, জিম্বাবুয়ে, মিয়ানমার, কম্বোডিয়া, ইথিওপিয়া, কিরগিজ প্রজাতন্ত্র, লাও, মঙ্গোলিয়া, নেপাল, নাইজেরিয়া, পাকিস্তান, থাইল্যান্ড ও ভিয়েতনাম।

(৪) এর আগে মার্কিন পররাষ্ট্র দপ্তরের প্রতিশ্রুত ১০ কোটি ডলারের প্রথম কিস্তি বিশ্ব স্বাস্থ্য সংস্থা, বহুপক্ষীয় প্রতিষ্ঠান এবং ইউএসএআইডির কর্মসূচি বাস্তবায়নকারী অংশীদারদের পরিচালিত প্রকল্পে দেওয়া হয়েছে।

(৫) সংক্রমণের ঝুঁকি এড়াতে দেশ ও পরিবারের স্বার্থেই বাংলাদেশীদের আপাতত বিদেশ যাওয়া-আসা বন্ধ রাখার অনুরোধ জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালেক। বাংলাদেশে করোনা রোগী পাওয়া গেলেও আতঙ্কিত হওয়ার বিষয়টি তুলে ধরে জানিয়েছেন,দেশের প্রতিটি উপজেলায় এবং জেলায় সিভিল সার্জনদের মাধ্যমে হাসপাতাল ব্যবস্থাপনা প্রস্তুত রাখা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়