শিরোনাম
◈ সাইবার হামলার শঙ্কায় বন্ধ ব্যাংক-ভূমিসেবা, ওয়ারফেয়ারের জন্য কোটি টাকা ব্যয়েও প্রস্তুত নয় বাংলাদেশ ◈ বিদেশি পর্যটকদের কাছ থেকে পাওয়া ডলারের ১৫ শতাংশ রাখতে পারবে হোটেল-রেস্তোরাঁ ◈ ২০২৭ শিক্ষাবর্ষে চতুর্থ ও ষষ্ঠ শ্রেণিতে অনুমোদন পেল নতুন ৪ পাঠ্যবই ◈ শাদাবের সেঞ্চুরি, শেষ উইকেটে রেকর্ড গড়ে পাকিস্তানের জয় ◈ চার দিনের সফরে জাপানের পথে প্রধানমন্ত্রী তারেক রহমান, গুরুত্ব পাবে বিনিয়োগ ও ঋণ কমানোর আলোচনা ◈ সংসদের উচ্চকক্ষে ১০৫ আসন বণ্টনে নতুন প্রস্তাব, ৫ সদস্য মনোনয়ন দেবেন রাষ্ট্রপতি ◈ জমির দলিল রেজিস্ট্রি হয়েছে কি না যাচাই করবেন যেভাবে, জেনে নিন ৫ উপায় ◈ ঘরে বসেই মোবাইলে জমির মালিকানা যাচাই করবেন যেভাবে, জেনে নিন পদ্ধতি ◈ সেন্টমার্টিন ভ্রমণে নতুন নিয়ম, বাড়ছে পর্যটক সংখ্যা, তুলে নেওয়া হলো রাত্রিযাপনের নিষেধাজ্ঞা ◈ ‘আমার মৃত্যুর জন্য ইউএনও দায়ী’ পোস্ট দেওয়া সেই এসিল্যান্ডকে বদলি করেন বিভাগীয় কমিশনার

প্রকাশিত : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল
আপডেট : ২৯ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

১] ঢাকা কলেজ ও সিটি কলেজের ছাত্রদের মধ্যে সংঘর্ষের ঘটনায় আহত ২

মোস্তাফিজুর রহমান: [২] শুক্রবার দুপুর দেড়টায় ঢামেকে আহত শিক্ষার্থীদের দেখতে আসেন শিক্ষামন্ত্রী ডা: দীপু মনি। আহত দুই শিক্ষার্থী হলেন, আইসিইউ ১৭নং বেডে লাইফ সাপোর্টে আছে ইকরামুল হকের ছেলে তামিম আহম্মেদ সোয়াদ (১৭), অপর জন সাফওয়ান উসাইদ লুব্বক (১৭)।

[৩] আহতদের দেখে ঢামেক থেকে বের হওয়ার সময় সাংবাদিকদের মন্ত্রী বলেন, দুই কলেজের শিক্ষার্থীর মধ্যে যে মারামারির ঘটনা ঘটেছে, একে অপরকে ছুরিকাঘাত করবে এটা কাম্য নয়। তিনি আরও বলেন, এখন ছাত্রদের জীবন গড়ার সময়। এসব প্রতিরোধ গড়তে শিক্ষা প্রতিষ্ঠানগুলোকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে। এগুলোর যেন আর কোন পুনরাবৃত্তি না ঘটে।

[৪] জানা যায়, তাদের গ্রামের বাড়ী মানিকগঞ্জের বোয়ালিপাড়ার ইকরামুল হকের ছেলে তামিম আহম্মেদ এবং নওগাঁর এমএ মতিনের ছেলে সাফওয়ান উসাইদ লুব্বক। তারা ২ জনই ঢাকা কলেজের সায়েন্সের ১ম বর্ষের ছাএ।

[৫] গত রোববার দুপুর ১২ টায় সিটি কলেজের সামনে এই ঘটনা ঘটে। সিটি কলেজের শিক্ষার্থীদের ছুরিকাঘাতে ঢাকা কলেজের ৫ শিক্ষার্থী আহত হয়। সম্পাদনা: তিমির চক্রবর্ত্তী

  • সর্বশেষ