শিরোনাম
◈ মধ্যপ্রাচ্যের যুদ্ধ থামাতে ব্রিকসের আহ্বান, সমর্থন জানাল ইরান-আমিরাত ◈ হরমুজের পর বাব-আল-মান্দেবও হাতছাড়া, নতুন সংকটে ট্রাম্প ◈ ঢাকাসহ ১৩ সিটিতে জামায়াতের সম্ভাব্য মেয়র প্রার্থী যারা ◈ পর্যটক ভিসায় এসে অপরাধের সাম্রাজ্য, বিদেশিদের নতুন হটজোন বাংলাদেশ ◈ কম ট্যারিফে রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ, একনেকে অনুমোদনের অপেক্ষায় ◈ জাকির নায়েককে ভারতের হাতে তুলে দিতে আলোচনা চলছে: মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ◈ রেমিট্যান্সের প্রবাহে ডলারের বাজারে স্বস্তি, দুই বছরে রিজার্ভ বেড়েছে ১১.৫৮ বিলিয়ন ডলার ◈ বাংলাদেশে আরও ৫ বিলিয়ন ডলার বিনিয়োগ আনতে যুক্তরাষ্ট্রের ব্যবসায়ীদের সঙ্গে কাজ করবে সরকার ◈ মাউশির বিশেষ বিজ্ঞপ্তি এমপিও শিক্ষকদের বদলি আবেদন নিয়ে ◈ কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ সভা-সমাবেশ করলেই কঠোর ব্যবস্থা: রিজভী

প্রকাশিত : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত
আপডেট : ২৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:১৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে বাবাকে হত্যার অভিযোগ, আটক ২

এম এ হালিম, সাভার প্রতিনিধি :[২] সাভারের আশুলিয়ায় ছেলের বিরুদ্ধে তার বাবা জয়নাল আবেদীনকে (৫০) শাবল দিয়ে জখম করে হত্যার অভিযোগ উঠেছে। এঘটনায় ছেলে লিমন ও নিহতের স্ত্রী লাইলি বেগমকে আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার রাত ১০টার দিকে আশুলিয়ার দোসাইদ এলাকায় জয়নাল আবেদিন নামে ওই ব্যক্তি তার নিজ বাড়িতে খুন হন।

[৩] আশুলিয়া থানার উপ-পরিদর্শক (এসআই) সামিউল হক জানান, দোসাইদ এলাকার জয়নাল আবেদিন নামে ওই ব্যক্তিকে শাবল দিয়ে জখম করে হত্যা করেছে তার ছেলে লিমন। এঘটনায় লিমন ও তার মা লাইলি বেগমকে আটক করা হয়েছে। তবে কি কারণে হত্যা করা হয়েছে সে বিষয়ে পরবর্তীতে অধিকতর জিজ্ঞাসাবাদে জানা যাবে।

[৪] তিনি আরো জানান, নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজধানীর সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণের প্রস্তুতি চলছে। একই সাথে এঘটনায় থানায় একটি মামলা দায়েরের বিষয়টিও প্রক্রিয়াধীন বলে জানান তিনি। সম্পাদনা : রাকিবুল

  • সর্বশেষ