শিরোনাম
◈ সংসদ সদস্যদের শিষ্টাচার ও সংসদীয় রীতিনীতি মেনে চলার বিষয়ে কঠোর হুঁশিয়ারি দিয়েছেন স্পিকার ◈ ইরানকে চাপে রাখতে হরমুজে ‘শুট-টু-কিল’ আদেশ ট্রাম্পের ◈ “বিএনপির চার নারী প্রার্থী নিয়ে চমক ও বিতর্ক: নেটদুনিয়ায় তুমুল আলোচনা” ◈ শান্তর শতক আর মুস্তাফিজের ফাইফা‌রে নিউজিল‌্যা‌ন্ডের বিরু‌দ্ধে সিরিজ জিত‌লো বাংলাদেশ ◈ জ্বালানি সংকটে যৌথ কমিটি: সংসদে প্রধানমন্ত্রীর প্রস্তাব, বিরোধীদলের সমর্থন ◈ ২৪ ঘণ্টায় হাম ও হামের উপসর্গে আরও পাঁচ জনের মৃত্যু ◈ আমরা যুদ্ধের প্রস্তুতি নেই যুদ্ধ করার জন্য নয়, বরং যুদ্ধ এড়ানোর জন্য: সেনাবাহিনী প্রধান ◈ শুক্রবার সারাদিন গ্যাস থাকবে না যেসব এলাকায় ◈ ডিসেম্বরেই চালু হচ্ছে শাহজালাল বিমানবন্দরের থার্ড টার্মিনাল, কক্সবাজার-সুন্দরবন-কুয়াকাটা হবে আন্তর্জাতিক গন্তব্য ◈ রাজধানীর যেসব এলাকায় আজ গ্যাসের স্বল্পচাপ থাকবে

প্রকাশিত : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ দুপুর
আপডেট : ২৭ ফেব্রুয়ারি, ২০২০, ১২:১২ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

[১] সংবাদ সম্মেলনে ট্রাম্প, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস সংক্রমণের সম্ভাবনা খুবই কম, তবুও প্রস্তুত রয়েছে সরকার

[২] সালেহ্ বিপ্লব : বিশ্বব্যাপী কোভিড-১৯ ছড়িয়ে পড়ার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র সময় বুধবার সন্ধ্যা ৭টায় হোয়াইট হাউসে এই সংবাদ সম্মেলন করেন মার্কিন প্রেসিডেন্ট। তিনি জানান,  করোনাভাইরাস মোকাবেলায় ভাইস প্রেসিডেন্ট  মাইক পেন্সকে প্রধান করে কমিটি গঠন করা হয়েছে। সিদ্ধান্ত হয়েছে, সীমান্ত ও বিমানবন্দরগুলোতে নজরদারি বাড়ানো হবে। বিবিসি, সিএনএন, সিবিএস নিউজ,

[৩] ট্রাম্প জানান, করোনাভাইরাস মোকাবেলার প্রস্তুতিতে বিশ্বে এক নাম্বারে রয়েছে যুক্তরাষ্ট্র। তহবিল গঠনের জন্য সিনেটের কাছে আড়াই বিলিয়ন ডলার চাওয়া হয়েছে।

[৪] প্রাণঘাতী কোভিড-১৯ এর ব্যাপারে চীনের প্রেসিডেন্টের কথা হয়েছে বলে উল্লেখ করেন ডোনাল্ড ট্রাম্প।

[৫] সংবাদ সম্মেলনে যুক্তরাষ্ট্রের করোনাভাইরাস টাস্ক ফোর্সের সদস্যরা উপস্থিত ছিলেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়