শিরোনাম
◈ বিশেষ কারণ নেই, আরও পরিবর্তন আসবে: গভর্নর নিয়োগ প্রসঙ্গে অর্থমন্ত্রীর মন্তব্য ◈ বগুড়া-৬ ও শেরপুর-৩ আসনে উপনির্বাচন ঘিরে ইসির বিশেষ আদেশ ◈ এবার নগদে বিনিয়োগ নিয়ে ব্যারিস্টার আরমান যা বললেন ◈ পিলখানা হত্যাকাণ্ড ছিল সার্বভৌমত্ব নস্যাৎ করার অপপ্রয়াস: প্রধানমন্ত্রী ◈ কম্পিউটার অপারেটর থেকে শিক্ষা অফিসার, বিতর্কিত পদোন্নতি নিয়ে যা বললেন শিক্ষামন্ত্রী ◈ নতুন দুই প্রতিমন্ত্রীর দায়িত্ব বণ্টন, প্রজ্ঞাপন জারি ◈ শুল্ক ইস্যুতে যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তি দেখে পরবর্তী করণীয় নির্ধারণ : বাণিজ্যমন্ত্রী ◈ হাতিয়ায় এমপি হান্নান মাসউদের ওপর হামলা, সড়কে অবস্থান (ভিডিও) ◈ নতুন আইজিপিকে র‍্যাংক ব্যাজ পরিয়ে দিলেন প্রধানমন্ত্রী ◈ ৩ মার্চ থেকে ঈদযাত্রায় ট্রেনের অগ্রিম টিকিট বিক্রি শুরু, এবারও শতভাগ অনলাইনে

প্রকাশিত : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৩ দুপুর
আপডেট : ২৪ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২৩ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বুবলী আমার শুধুই বন্ধু : শাকিব খান

ইত্তেফাক : শাকিব খান মানেই আলোচনা। ঢাকাই ইন্ডাস্ট্রির এই শীর্ষ তারকাকে নিয়ে সম্প্রতি গুঞ্জন রটেছে ঢালিউড পাড়ায়। সম্প্রতি ‘বীর’ সিনেমার জন্য ওজন বাড়াতে হয় বুবলীকে। সেই ছবি প্রকাশের পর থেকে গুঞ্জন উঠেছে অন্তঃসত্ত্বা বুবলী। আর এ নিয়ে শাকিবের সঙ্গে জড়িয়ে শুরু হয়েছে বিভিন্ন সমালোচনা। এ নিয়ে সম্প্রতি মুখ খুলেছেন চিত্রনায়িকা বুবলী। তিনি বিষয়টি সবার কাছে তুলে ধরেছেন। এবার তা নিয়ে মুখ খুললেন শাকিব খান।

শাকিব বলেন, ‘আর তো চুপ থাকা যায় না, এত গুঞ্জন আর কানাঘুষা না করে যদি সাহস থাকে সামনে এসে প্রমাণ দেখাক। দু-দিন পরপর আমাকে ঘিরে নানা অপপ্রচার চালিয়ে আমার তারকা ইমেজ নষ্ট করার চেষ্টা চালাচ্ছে। আমাকে নিঃশেষ করার ষড়যন্ত্র অনেক হয়েছে, আর কত?’

বুবলীর অন্তঃসত্ত্বা ও আড়ালে চলে যাওয়া প্রসঙ্গে শাকিব খান বলেন, ‘আপনারা আমাকে কেন জিজ্ঞেস করছেন, বুবলীর কাছে যান, সেই আপনাদের ভালো বলতে পারবে। সে তো নিজের বাসায়ই আছে।’

অপু বিশ্বাসের সঙ্গে ঘটে যাওয়া ঘটনার সঙ্গে বুবলীর এই বিষয়টিও নতুন করে কোনো ঘটনার জন্ম দেবে কি-না, এ প্রসঙ্গে শাকিব আরো বলেন, ‘বুবলী শিক্ষিত মেয়ে, তার পরিবারও শিক্ষিত এবং সম্ভ্রান্ত। সে অপুর মতো কোনো ভুল করবে না। বুবলী আমার শুধুই বন্ধু ও সহকর্মী। আসলে আমার তারকা ইমেজ যখনই শুরু হয়েছে তখন থেকেই কিছু ঈর্ষা পরায়ণ মানুষ আমার ক্যারিয়ার ধ্বংস করার জন্য ওঠে পড়ে লেগেছে। বারবার আমাকে ঘিরে নানা ইস্যু তৈরি করে ক্যারিয়ার ধ্বংস করতে চায়। যা কোনোদিন পারেনি, পারবেও না।

অপু বিশ্বাসের সঙ্গে আমার সম্পর্ক একটি আবেগতাড়িত দুর্ঘটনা ছাড়া আর কিছুই ছিল না। একসঙ্গে কাজ করতে গিয়ে তাকে চিনতে ভুল করেছিলাম, আর ভুল করতে চাই না। এখন আমার ধ্যান-জ্ঞান ফিল্ম ক্যারিয়ার এবং সুন্দর সাজানো গোছানো একটি সংসার।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়