শিরোনাম
◈ রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের জরুরি প্রস্তুতিতে আইএইএর স্বীকৃতি, অন-সাইট ব্যবস্থায় ঘাটতি পায়নি পর্যালোচনা দল ◈ নড়াইলের বেন্দারচরে হিন্দুদের বাড়িঘরে হামলার খবর মিথ্যা, এআই ভিডিও ছড়িয়ে অপপ্রচার: পুলিশ সদরদপ্তর ◈ ঢাকায় এক সপ্তাহে মসলা ও শুকনা ফলের দাম কেজিতে ৫০ থেকে ৪০০ টাকা পর্যন্ত বৃদ্ধি ◈ গণহত্যার রায়ের পর রোহিঙ্গা প্রত্যাবাসনে নতুন আশা, তবে রাখাইনে যুদ্ধ ও নিরাপত্তা সংকটে ফিরতে অনিশ্চয়তা ◈ হেপাটাইটিস বি ও সি সংক্রমণে দেশে লিভার ক্যানসারের ৭০–৮০ শতাংশ ঝুঁকি, অধিকাংশ রোগীই জানেন না আক্রান্ত হওয়ার কথা ◈ ৭ অঞ্চলে ৬০ কিমি বেগে ঝোড়ো হাওয়া ও বজ্রবৃষ্টির আশঙ্কা, নদীবন্দরে ১ নম্বর সতর্ক সংকেত ◈ গাজীপুরে শান্ত ও স্বাভাবিক শিল্পাঞ্চল, ৮০ শতাংশ কারখানা চালু; আশুলিয়ায় শ্রমিক-পুলিশ ধাওয়া-পাল্টাধাওয়া, টিয়ারশেল নিক্ষেপ ◈ কালিয়ায় বিএনপি নেতা হত্যার দুই দিন পর অর্ধশতাধিক বাড়ি-দোকানে হামলা ও অগ্নিসংযোগ, বাধায় দেরিতে পৌঁছায় ফায়ার সার্ভিস ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ অতিক্রম করলে ফেরত পাঠানোর পাশাপাশি স্থায়ী নিষেধাজ্ঞা হতে পারে, সতর্ক করল দূতাবাস ◈ ফ্যাসিবাদমুক্ত বাংলাদেশকে বিশ্বে মর্যাদার রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চায় সরকার: প্রধানমন্ত্রী তারেক রহমান

প্রকাশিত : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৩ রাত
আপডেট : ২২ ফেব্রুয়ারি, ২০২০, ০১:২৩ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

সৌদি আরবে কৌশলগত সফরে পম্পেও, বললেন ইরানের ওপর সর্বোচ্চ চাপ অব্যাহত থাকবে

রাশিদ রিয়াজ : অন্যান্য মার্কিন নেতা ও কর্মকর্তার মতই রিয়াদ সফরে এসে সৌদি সরকারের প্রতি ওয়াশিংটনের সমর্থনের কথা জানালেন দেশটির পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। আমেরিকা সবসময়ই বিপদের সময় তার মিত্রদের পাশে থাকার দাবি করে এবং পশ্চিম এশিয়ায় ওয়াশিংটনের লক্ষ্য বাস্তবায়নে সৌদি আরব সহযোগিতা করায় প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের কাছে রিয়াদের বিশেষ গুরুত্ব রয়েছে। আল-আরাবিয়া/পারসটুডে

সৌদি আরবে তিন দিনের সফরে পম্পেও সৌদি বাদশাহ সালমান, যুবরাজ মোহাম্মদ বিন সালমান, পররাষ্ট্রমন্ত্রী ফয়সাল বিনা ফারহানের সঙ্গে বিভিন্ন বিষয় নিয়ে মতবিনিময় করবেন। এসব বৈঠকে নিরাপত্তা ও সামরিক ক্ষেত্রে দ্বিপক্ষীয় সহযোগিতা জোরদার ও মধ্যপ্রাচ্যে ইরানের প্রভাব মোকাবেলার বিষয়টিও প্রাধান্য পাবে।

মাইক পম্পেও বলেছেন, সৌদি আরবের নিরাপত্তা নিশ্চিত করা এবং ইরানকে মোকাবেলার উপায় খুঁজে বের করার জন্যই তিনি রিয়াদ সফরে এসেছেন। বলেন, আমরা যেকোনো জায়গায় ইরানের সঙ্গে আলোচনায় বসতে প্রস্তুত রয়েছি কিন্তু ইরানকে অবশ্যই তার আচরণ পরিবর্তন করতে হবে।
সফরকালে সৌদিতে এক মার্কিন ঘাঁটিতেও পম্পেও যান এবং সেখানে নিয়োজিত সেনাদের ইয়েমেনে হুঁথি আক্রমণ সম্পর্কে সজাগ থাকার পরামর্শ দেন।

  • সর্বশেষ