শিরোনাম
◈ ৪৭.৫ মিলিয়ন ডলারে ব্যাংক এশিয়ার কাছে বাংলাদেশি কার্যক্রম বিক্রি করছে ব্যাংক আলফালাহ ◈ টানা ছুটি শেষে আজ থেকে খুলছে সব শিক্ষাপ্রতিষ্ঠান, জারি নতুন নির্দেশনা ◈ রাশিয়া-ইউক্রেন ও মধ্যপ্রাচ্যের সংঘাত: বাংলাদেশের বিকল্প শ্রমবাজারের অপেক্ষা ◈ যুক্তরাষ্ট্রে ‘ভয়ংকর অপরাধে’ গ্রেপ্তার ১০ বাংলাদেশির পরিচয় প্রকাশ ◈ ‘প্রত্যেক নাগরিককে ২৫০০ টাকা বৈশাখী ভাতা’ নিয়ে যা জানা গেল ◈ জনগণের প্রত্যাশা পূরণে কাজের আহ্বান প্রধানমন্ত্রীর, আইনশৃঙ্খলা মেনে চলার নির্দেশ ◈ ভূমধ্যসাগরে দিক হারিয়ে ৬ দিন ভেসে থাকার পর ২১ বাংলাদেশিসহ ২৬ জন উদ্ধার, মৃত্যু অন্তত ২২ ◈ ড‌য়ে‌চে‌ভে‌লের প্রতি‌বেদন- আইপিএল সম্প্রচারে বাধা নেই, বলছে সরকার ◈ সাফ চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, শ‌ক্তিশালী ভারতের সঙ্গে ড্র করলো বাংলাদেশ ◈ ভারত-বাংলাদেশ পাইপলাইনে আবারও ৭ হাজার টন ডিজেল আমদানি শুরু

প্রকাশিত : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৭ রাত
আপডেট : ২০ ফেব্রুয়ারি, ২০২০, ০১:১৭ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

পদ্মা সেতুতে ২৫তম স্প্যান বসছে বৃহস্পতিবার, এমাসেই বসবে আরও একটি

জিয়ারুল হক : বৃহস্পতিবার পদ্মা সেতুর জাজিরা প্রান্তের ২৯ ও ৩০ নম্বর পিলারের উপর ২৫তম স্প্যান বসানো হবে। এর আগে ২৪তম স্প্যান বসানোর মধ্যে দিয়ে পদ্মা সেতুর ৩.৬০ কিলোমিটার দৃশ্যমান হয়েছে। সূত্র: বার্তা ২৪

বুধবার দুপুরে এ খবর নিশ্চিত করেন পদ্মা সেতু প্রকল্পের উপ-সহকারী প্রকৌশলী হুমায়ুন কবির।

গত ১৪ জানুয়ারি জাজিরা প্রান্তে ৩২ এবং ৩৩ নম্বর পিলারের উপর বসেছে ২১তম স্প্যান এবং ২৩ জানুয়ারি মাওয়া প্রান্তের ৫ এবং ৬ নম্বর পিলারের উপর বসেছে ২২তম স্প্যান। এবং চলতি মাসের ২ ফেব্রুয়ারি বসেছে ২৩তম স্প্যান এবং ১১ ফেব্রুয়ারি বসেছে ২৪তম স্প্যান।

চলতি বছরের জুলাই মাস নাগাদ সবগুলো স্প্যান বসানো শেষ হয়ে যাবে এবং আগামী বছরের জুলাই মাস নাগাদ পদ্মা সেতুর উপর দিয়ে যান চলাচল করবে বলে আশা করা যাচ্ছে।

পুরো সেতুতে মোট পিলারের সংখ্যা ৪২টি। একটি থেকে আরেকটি পিলারের দূরত্ব ১৫০ মিটার। ৪২টি পিলারের ওপর বসবে ৪১টি স্প্যান। ইস্পাতের তৈরি স্প্যানের অংশগুলো চীন থেকে তৈরি করে বাংলাদেশে আনা হয়।

প্রসল্প সূত্রে জানা গেছে, পদ্মা বহুমুখী সেতুর মূল সেতু নির্মাণ কাজ ৮৫.৫০ শতাংশ এবং নদী শাসনের কাজ ৬৬ শতাংশ সম্পন্ন হয়েছে। প্রকল্পের সার্বিক অগ্রগতি ৭৬.৫০ শতাংশ। সম্পাদনা : ভিক্টর রোজারিও

  • সর্বশেষ
  • জনপ্রিয়