শিরোনাম
◈ সংকটে পড়া ব্যাংকে পুরোনো শেয়ারধারীদের ফেরার সুযোগ বাতিল হচ্ছে ◈ ৬ মাস ধরে শিশুকে যৌ.ন নির্যাতনের অভিযোগ, মাদরাসার শিক্ষকসহ গ্রেফতার ৫ ◈ শারীরিক অবস্থার উন্নতি, বাসায় ফিরলেন বিদ্যুৎমন্ত্রী ◈ বেনসন-স্টার-ডার্বির নকল মোড়ক, মিরপুরে কারখানায় অভিযান ◈ চীনের অর্ডার সরছে, মার্কিন বাজারে বাংলাদেশের সামনে চ্যালেঞ্জ-সুযোগ ◈ শাহজালাল বিমানবন্দরে ২৫ কোটি টাকার স্বর্ণের বার জব্দ ◈ রাজধানীর কাফরুলে অপহৃত ৭ বছরের শিশু শরীয়তপুরে উদ্ধার, নারী গ্রেফতার ◈ আবাসিক হোটেলে অভিযান: ‘মুখ ঢাকবি না, মাইর হবে’, ভিডিওর সময় কাঁদতে থাকা নারীর উদ্দেশে পুলিশ ◈ দাঁড়াতেই পারলো না পা‌কিস্তান, হে‌রে গে‌লো ভার‌তের কা‌ছে  ◈ ইংল‌্যান্ড কাউন্টি চ‌্যা‌ম্পিয়ন‌শিপ, বাংলা‌দে‌শের হাসানের ৭ উইকেটের কল‌্যা‌ণে জিত‌লো কেন্ট

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:১০ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চট্টগ্রাম বিমানবন্দরে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ

রাজু চৌধুরী, চট্টগ্রাম প্রতিনিধি: শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে ৫ যাত্রীর ব্যাগেজ থেকে ৯৪৫ কার্টন সিগারেট জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১৮ ফেব্রুয়ারি) বিমানবন্দরে দায়িত্বরত এনএসআই টিম গোপন সংবাদের ভিত্তিতে সিগারেটগুলো জব্দ করে।

কাস্টমস সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে যাত্রীদের তল্লাশি করা হয়। এসময় পাঁচ যাত্রীর লাগেজ থেকে এসব সিগারেট জব্দ করা হয়। উদ্ধারকৃত প্রতি কার্টন ২ হাজার টাকা করে এসব সিগারেটের বাজার মূল্য প্রায় ১৮ লাখ ৯০ হাজার টাকা।

এসব সিগারেটের বিষয়ে পরবর্তী আইনি ব্যবস্থা নেওয়ার জন্য বিমানবন্দর কাস্টমসকে হস্তান্তর করা হয়েছে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ