শিরোনাম
◈ বিশ্ববাজারে জ্বালানি তেলের দাম আরও বাড়লো ◈ যে ভাসমান গ্যাস স্টেশনে গোপনে বেচাকেনা হয় ইরানের তেল ◈ সমন্বিত উদ্যোগে দুই মহাসড়কে কমেছে যানজট, ফিরছে স্বস্তি ◈ লিমন–বৃষ্টি নিখোঁজের পর বিকেল থেকে রাত পর্যন্ত কি করেছিল সন্দেহভাজন খুনি, গতিবিধিতে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য ◈ চীন থেকে চোরাচালান: দুই বিদেশিসহ তিনজন কারাগারে ◈ গণমাধ্যমে অসত্য তথ্য, ড. ইউনূসের ভিভিআইপি মর্যাদা বাতিল হয়নি ◈ এআইতে করা প্রশ্ন কি সত্যিই গোপন থাকে?—বাস্তবতা, ঝুঁকি ও করণীয় ◈ বসুন্ধরা চেয়ারম্যানসহ পরিবারের ৪ সদস্যের বিদেশযাত্রার অনুমতি মেলেনি ◈ রাজধানীতে শতভাগ পাম্পে চালু হচ্ছে ফুয়েল পাস! ◈ ফ্যামিলি কার্ড প্রকল্প জোরদার করা হবে : অর্থমন্ত্রী

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৮ রাত
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫৮ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

গাজীপুরে যুবকের গলাকাটা অর্ধগলিত লাশ উদ্ধার

আফজাল হোসেন, গাজীপুর প্রতিনিধি: সোমবার রাত ২.৩০ মিনিটে গাজীপুরের শ্রীপুরে পৌর এলাকার প্রশিকা মোড়ের দক্ষিণ পার্শ্বে বিল্লাল হোসেনের বাসা থেকে গলাকাটা অর্ধগলিত এক যুবকের লাশ উদ্ধার করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী।

জানা যায়,গত এক মাস আগে মাওনা ইউনিয়নের সিংগারদিঘী গ্রামের সামিরা আক্তার তার স্বামী আব্দুর রহমান কথিত নাম আব্দুল মজিদকে নিয়ে এই বাসায় ভাড়া থাকতেন। গত ৫-৬দিন যাবত তিন তলা বাড়ির দ্বিতীয় তলা তাদের রুমটি তালাবদ্ধ থাকে।

১৭ ফেব্রুয়ারি(রোববার) সন্ধায় বাড়িওয়ালা বিল্লাল হোসেন পঁচা গন্ধ পেয়ে শ্রীপুর থানায় খবর দেয় খবর পেয়ে শ্রীপুর থানা পুলিশ ঘটনাস্থলে এসে সিআইডি গাজীপুর এবং ক্রাইম সিন কে খবর দিলে ঘটনাস্থলে এসে তারা অর্ধ গলিত এই লাশটি উদ্ধার করে এ সময় র‍্যব এর সদস্যরাও উপস্থিত ছিলেন।

এ ঘটনার পর থেকে সামিরা ও তার পরিবারের লোকজন পলাতক রয়েছেন। সামিরার স্বামীর পরিচয় এখনো নিশ্চিত হতে পারেনি পুলিশ। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়