শিরোনাম
◈ দেশ গঠনে যুবসমাজকেই অগ্রণী ভূমিকা পালন করতে হবে: প্রধানমন্ত্রী ◈ কলকাতায় দুর্গাপূজার মণ্ডপে পদদলিত হয়ে নিহত ১৭, ১৩ নারী ও ১ শিশু ◈ ভোটার তালিকা হালনাগাদ ২০২৬: খসড়া প্রকাশ ৫ নভেম্বর, চূড়ান্ত তালিকা ২৫ নভেম্বর ◈ সৌদি আরবের আইনে সাজা হলে সরকারের কিছু করার থাকে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ◈ মাদকের আস্তানায় অস্ত্র হাতে অভিযান নিয়ে যা বললেন ইশরাক ◈ প্রতিবন্ধী ব্যক্তিদের ভাতা বাড়াবে সরকার, কর্মসংস্থান ও যাতায়াত সুবিধা নিয়েও উদ্যোগ: প্রধানমন্ত্রী ◈ সৌদির রিয়াদগামী সব ফ্লাইট অনির্দিষ্টকালের জন্য স্থগিত করল বিমান, ২১ অক্টোবর থেকে চালু হতে পারে দাম্মাম রুট ◈ ‘সিন্ডিকেট হচ্ছে ভাই’, সার সংকটে দিশেহারা গাইবান্ধার চরের কৃষকরা ◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা

প্রকাশিত : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল
আপডেট : ১৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৪ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মধ্যবিত্ত থাকাই গৌরবের কারণ মধ্যবিত্ত হলেই জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা যায়

অনির্বাণ আরিফ : ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান কোনোটাই মধ্যবিত্তের না। রাষ্ট্র, রাজনীতি, সম্পদ কোনোটাই মধ্যবিত্তের না। শহর, রাস্তা, ফুটপাত এসবও মধ্যবিত্তের না। ব্যাংক, পুঁজিবাজার, আর্থিক প্রতিষ্ঠান এসব হলো উচ্চবিত্তের। রাষ্ট্র, রাজনীতি, সম্পদ এসব রাজকীয় বিষয় উপরমহলের। শহর উঁচুমহলের, রাস্তা গাড়ির মালিকের, ফুটপাত গরিবের। তাহলে মধ্যবিত্তের কী?

মধ্যবিত্তের আছে আত্ম সম্মান, ব্যক্তিত্ব, আভিজাত্য। মধ্যবিত্ত মাসের সাতাশ দিন পেটে ক্ষুধা রেখে, মার্জিত পোশাক পরে একটি মুচকি হাসি হাসতে পারে। মধ্যবিত্ত দশ টাকা পকেটে নিয়েও পরিচিত কাউকে এক কাপ চায়ের অফার করে, একটু বসতে বলে। মধ্যবিত্ত রাষ্ট্র গড়ে, রাজনীতি শেখায়, সভ্যতা তৈরি করে, সংস্কৃতি ধারণ করে কিন্তু দিনশেষে সে মধ্যবিত্তের কিছু নেই। তবুও মধ্যবিত্ত থাকাই গৗরবের। কারণ মধ্যবিত্ত হলেই জীবনকে সঠিকভাবে উপলব্ধি করা যায়।

  • সর্বশেষ