শিরোনাম
◈ যুক্তরাস্ট্র ও ইসরা‌য়েল শাসকগোষ্ঠীর ওপর আঘাত হানায় অ‌নেক ইরা‌নি খু‌শি হন, ত‌বে দেশের ভবিষ্যৎ নিয়ে চিন্তিত তারা ◈ শ্বাসরুদ্ধকর ম‌্যা‌চে ইন্টার মিলান‌কে হারা‌লো এসি মিলান ◈ ডগ স্কোয়াড-হেলিকপ্টারসহ সলিমপুর জঙ্গলে যৌথ বাহিনীর সাঁড়াশি অভিযান (ভিডিও) ◈ মঙ্গলবার থেকে ফ্যামিলি কার্ডের পরীক্ষামূলক কার্যক্রম শুরু, যারা পাবেন ◈ জ্বালানির ঘাটতি মেটাতে আড়াই হাজার কোটি টাকার ২ কার্গো এলএনজি কিনছে সরকার ◈ মধ্যপ্রাচ্যে সংঘাতের কারণে আইসিসি সভা স্থগিত  ◈ ঘন কুয়াশার কারণে দৌলতদিয়া-পাটুরিয়া রুটে ফেরি চলাচল বন্ধ ◈ মধ্যপ্রাচ্য সংঘাতের প্রভাবে তেলের দাম ছাড়ালো ব্যারেল প্রতি ১০০ ডলার ◈ সারাদেশে বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস ◈ ইরানি নাবিকদের জন্য এক মাসের ফ্রি ভিসা দিবে শ্রীলঙ্কা

প্রকাশিত : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ দুপুর
আপডেট : ১৭ ফেব্রুয়ারি, ২০২০, ১১:২০ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মূলধারার অ্যাথলেটিকসে খেলার প্রস্তাব প্রত্যাখান করলেন রেকর্ড গড়া কর্ণাটকের সেই মহিস রেসার

আসিফুজ্জামান পৃথিল : যে কোনও ঐতিহ্যবাহী ক্রিড়া প্রতিযোগীতার ইতিহাসের দ্রুততম দৌঁড়বিদ শ্রিনিবাসা গৌড়া। ২৮ বছরের এই দিনমজুর সম্প্রতি কর্ণাটকের মহিসের রেস কাম্বালাতে রেকর্ড গড়েছেন। তার গতি ছিলো উসাইন বোল্টের চেয়েও বেশি। এনডিটিভি, বিবিসি

শ্রিনিবাসাকে ট্রায়ালে ডেকেছিলো ভারতের ক্রীড়া কর্তৃপক্ষ। তিনি এক মাস সময় চেয়ে সাংবাদিকদের বলেছেন, ‘আমি এই ট্রায়ালে যাবো না। আমি কাম্বালায় আরও অনেত কিছু অর্জন করতে চাই। কাম্বালা টুর্নামেন্ট এখনও চলমান আছে। আমাকে ১ মাস সময় দেয়া হলে পরে আমি প্রশিক্ষণ নিতে রাজি।’

কাম্বালা একটি ঐতিহ্যবাহী মহিসের রেস। এখানে ১৪২ মিটার কর্দমাক্ত ধানক্ষেতে দুটি মহিস নিয়ে দৌঁড়াতে হয়।

একটি রেসে শ্রিনিবাসা ১৩.৬২ সেকেন্ডে ১৪২.৫ মিটার দৌঁড়ান। এই ভিডিও ভাইরাল হলে বিশ্বজুড়ে তাকে দ্রুততম মানুষ হিসেবে অভিহিত করা শুরু হয়। আনুষ্ঠানিকভাবে বিশ্বের দ্রুততম মানব উসাইন বোল্ট ১০০ মিটার দূরত্ব ৯.৫৮ সেকেন্ডে অতিক্রম করেছিলেন। ১০০ মিটারের হিসেব করলে শ্রিনিবাসার লেগেছে ৯.৫৫ সেকেন্ড। যা বোল্টও পারেননি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়