শিরোনাম
◈ প্রবাসীদের মামলা দ্রুত নিষ্পত্তিতে বিশেষ আদালত গঠনের পরিকল্পনা সরকারের: আইনমন্ত্রী ◈ রিয়াদ বিমানবন্দরে হামলার আগে 'ওয়ার্নিং সিস্টেম' বন্ধ রেখেছিল সৌদি আরব, নিরাপত্তা নিয়ে প্রশ্ন ◈ হাসপাতালে সাড়ে চারশ রোগী সামলানো একা ডিউটিরত নারী ডাক্তারকে স্থানীয় নেতার হ্যানস্তা অভিযোগ, ভিডিওতে যা বললেন ◈ খেলাপি ঋণ থাকা সত্ত্বেও বেক্সিমকোর দুই প্রতিষ্ঠানকে ঋণ সুবিধায় ছাড় দিল বাংলাদেশ ব্যাংক ◈ নিউইয়র্কে ড. ইউনূসের সঙ্গে যা করেছে, তাতে রিকনসিলিয়েশনের সুযোগ দেখি না: তথ্য উপদেষ্টা (ভিডিও) ◈ দুর্যোগ ব্যবস্থাপনার পরিকল্পনা কাগজে সীমাবদ্ধ না রাখার তাগিদ রাষ্ট্রপতির ◈ বিশ্বব্যাংকের কাছ থেকে অতিরিক্ত ১০ বিলিয়ন ডলার ঋণ পেতে আলোচনা চলছে: অর্থমন্ত্রী ◈ অন্ধকারেও সীমান্তে নজরদারি বাড়াচ্ছে বিজিবি, ব্যবহৃত হচ্ছে থার্মাল ও নাইট ভিশন প্রযুক্তি ◈ ভোলায় এক নারীর সঙ্গে ইসলামী আন্দোলনের নেতার আপত্তিকর ভিডিও ভাইরাল, দলীয় পদ থেকে অব্যাহতি ◈ ৬ লাখ কোটি টাকার খেলাপি ঋণ ও সংকটের অন্তরালে: যেভাবে ডুবল ব্যাংক খাত

প্রকাশিত : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর
আপডেট : ১৪ ফেব্রুয়ারি, ২০২০, ১২:২৭ দুপুর

প্রতিবেদক : নিউজ ডেস্ক

আইএস বধূ শামীমার জন্য বাংলাদেশের নাগরিকত্ব চাইবেন তার বাবা আহমেদ আলী

সিরাজুল ইসলাম: তিনি বৃহস্পতিবার বলেন, মেয়ের কর্মের জন্য তিনি দুঃখিত। যেকোন বাবা-মার তার জন্য খারাপ লাগবে। ইয়ন
শামীমা বাংলাদেশে ঢুকলে অনুপ্রবেশের দায়ে বিচারের মুখোমুখি হতে পারেন বলে আশঙ্কা করেন আহমেদ আলী। পররাষ্ট্রমন্ত্রী একে আবদুল মোমেন বলেছেন, শামীমার সঙ্গে বাংলাদেশের কোনও সম্পর্ক নেই।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, শামীমা ব্রিটেনে জন্মগ্রহণ করেছিলেন; সেদেশে নাগরিক হিসেবে বসবাস করতেন। তিনি বাংলাদেশের কাছে কখনও নাগরিকত্বের জন্য আবেদন করেননি। তাকে নাগরিকত্ব দেয়ার বিষয়টি আমরা বিবেচনা করছি না।
সন্ত্রাসে জড়ানোয় গত বছর তার নাগরিকত্ব বাতিল করে ব্রিটেন। এর বিরুদ্ধেও আপিল করে হেরে যান তিনি। আদালত নাগরিকত্বের জন্য তাকে বাংলাদেশে আবেদন করার পরামর্শ দেন। তার আইনজীবী ডেনিয়েল ফারনার বলেন, এ রায়ের বিরুদ্ধে আপিল করা হবে।
২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি আইএসে যোগ দিতে শামীমাসহ তিন স্কুলছাত্রী লন্ডন ছাড়ে। তখন তার বয়স ছিলো ১৫ বছর। গত বছরের ফেব্রুয়ারিতে সিরিয়ার শরণার্থী শিবিরে তার সন্ধান মেলে। তিনি তখন ৯ মাসের গর্ভবতী ছিলেন। তার সন্তান জন্মের পর মারা যায়। এর আগে তার আরও দুই সন্তান আইএস শাসনের মধ্যে মারা যায়।
সিরিয়ায় নেদারল্যান্ডের যোদ্ধাকে শামীমা বিয়ে করেন। তিনি দেশে ফিরতে পেরেছেন। শামীমাকে সেদেশ নেয়নি। তার বাবার দাবি- আইএসে যোগ দিতে তার মগজ ধোলাই করা হয়েছে।

  • সর্বশেষ