শিরোনাম
◈ হরমুজ প্রণালি বন্ধ: বিশ্বে কার কাছে কত তেল মজুত, কারা টিকবে দীর্ঘদিন? ◈ যেভাবে খামেনিকে হত্যার ছক কষেছিলেন ট্রাম্প ও নেতানিয়াহু: গোপন ফোনালাপ ফাঁস ◈ নারায়ণগঞ্জে চাঁদা না দেওয়ায় বাড়ি গুঁড়িয়ে দেওয়ার অভিযোগ (ভিডিও) ◈ ইরানের সামরিক সক্ষমতা ধ্বংস সম্ভব নয়, মিথ্যা বন্ধ করুন: ইসরায়েলের সাবেক প্রধানমন্ত্রী ◈ ২৬ মার্চ প্যারেড স্কয়ারে কুচকাওয়াজ, উপস্থিত থাকবেন প্রধানমন্ত্রী-রাষ্ট্রপতি ◈ হা‌বিবুল বাশার সুমন জাতীয় দ‌লের প্রধান নির্বাচক ◈ ট্রাম্পের আলোচনার দাবি উড়িয়ে দিল ইরান ◈ অস্ট্রেলিয়ার পার্লামেন্টে তারেক রহমানকে অভিনন্দন জানিয়ে প্রস্তাব উত্থাপন ◈ ২৫ মার্চ কালরাত: এক মিনিটের প্রতীকী ‘ব্ল্যাক আউট’ পালন করবে দেশ ◈ সাভারের কুখ্যাত সিরিয়াল কিলার সেই ‘সাইকো সম্রাট’ কারাগারে মারা গেছে, শেষ হলো অপরাধ অধ্যায়

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩২ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৯:৩২ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শরীরের ওজন কমাতে সহায়তা করবে গোল মরিচ

ডেস্ক নিউজ : এটি এমন একটি মশলা যা আমাদের স্বাস্থ্য ভালো রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। এটি খাবার হজমে সহায়তা করে। পাশাপাশি ডায়রিয়া এবং কোষ্ঠকাঠিন্য প্রতিরোধ করে অন্ত্রের গ্যাস গঠনে বাধা দেয়। আয়ুর্বেদ মতে, গোলমরিচ কানের ব্যথা প্রতিরোধেও সহায়তা করে।

গোলমরিচে ম্যাগনেসিয়াম, তামা, ম্যাঙ্গানিজ, ক্যালসিয়াম, ফসফরাস, আয়রন, ফাইবার, সীমিত পরিমাণ প্রোটিন, শর্করা ইত্যাদি উপাদান রয়েছে। এ ছাড়া এতে উপস্থিত অ্যান্টি-ব্যাকটেরিয়াল এবং অ্যান্টিঅক্সিড্যান্ট রয়েছে, যা বিভিন্ন সংক্রমণের বিরুদ্ধে লড়াই করে আমাদের সুস্থ থাকতে সহায়তা করে।

এবার জেনে নিন ওজন কমানোর ক্ষেত্রে গোলমরিচের কিছু স্বাস্থ্য সুবিধা-

১) গোলমরিচে ‘পিপেরিন’ নামক একটি শক্তিশালী যৌগ থাকে যা মরিচের স্বাদ বাড়ায়। এই যৌগটি বিপাকের গতি বাড়ায় এবং শরীরে চর্বি জমতে দেয় না, নতুন ফ্যাট কোষ গঠনে হস্তক্ষেপ করে।

২) ফ্যাটি অ্যাসিড, ট্রাইগ্লিসারাইড, রক্তে কোলেস্টেরলের মাত্রা কমাতে সাহায্য করে গোলমরিচ।

৩) গোলমরিচগুলোর বাইরের স্তরে ফাইটোনিউট্রিয়েন্ট থাকে যা ফ্যাট কোষগুলোকে ভাঙতে সাহায্য করে।

৪) ওজন কমানোর জন্য, আপনি পান পাতায় গোলমরিচ দিয়ে চিবিয়ে খেতে পারেন। এই পদ্ধতিটি ওজন হ্রাস করার একটি শক্তিশালী উপায়। কারণ গোলমরিচ এবং পান উভয়ই আমাদের শরীর থেকে ফ্যাট কমাতে সাহায্য করে এবং ওজন হ্রাস করতে সহায়তা করে।

৫) আপনি যদি ক্যালোরি-নিয়ন্ত্রিত ফ্যাট কমানোর জন্য ডায়েটে থাকেন তবে খাদ্যতালিকায় অবশ্যই গোলমরিচ রাখতে পারেন। কারণ এক চা চামচ গোলমরিচে মাত্র ৪ ক্যালোরি রয়েছে।

৬) গোলমরিচ ‘থার্মোজেনিক’ জাতীয় খাদ্য উপাদান থাকে, যা দ্রুতি চর্বি ঝরায় এবং বিপাকক্রিয়া বাড়ায়।

৭) গ্রিনটির সঙ্গে আদা দিয়ে গোলমরিচ ব্যবহার করে চা খেতে পারেন। এটি মেদ ঝরাতে বেশ উপকারী।

৮) গোলমরিচে ‘কাপাসাইচিন’ থাকে, যা চর্বি কমাতে সাহায্য করে এবং মেদ ঝরায়।

৯) প্রতিদিন সকালে দু-একটা গোটা গোলমরিচ চিবিয়ে খেলে সারা দিন তা হজমে সাহায্য করে। এ ছাড়া মেটাবলিজমের হার বাড়ায় এবং মেদ ঝরাতে সাহায্য করে এই মশলাটি।

১০) গোলমরিচে অ্যান্টিঅক্সিডেন্টস এবং অ্যান্টি-মাইক্রোবিয়াল বৈশিষ্ট্য রয়েছে, যা আমাদের পেটের ভিসারাল ফ্যাটের বিরুদ্ধে লড়াই করে। সম্পাদনা: জেরিন আহমেদ

  • সর্বশেষ
  • জনপ্রিয়