শিরোনাম
◈ নেপালের হিমবাহ ধস হিরোশিমার পারমাণবিক বিস্ফোরণের চেয়েও বেশি শক্তিশালী ছিল : রিপোর্ট ◈ ঝুলন্ত সেতু দেখতে এসে হতাশ, রাঙামাটি ছাড়ছেন পর্যটকরা ◈ আগস্টে রপ্তানি আয় বেড়েছে ১৩.১৪ শতাংশ ◈ মার্কিন ঘাঁটিতে ইরানের হামলা, বহু সেনা নিহতের দাবি আইআরজিসির ◈ খুলনায় মাঝ নদীতে ফেরির ধাক্কায় ট্রলারডুবি, উদ্ধার ৩৫ ◈ ভারতের ওপর নির্ভরতায় হুমকির মুখে বাংলাদেশের ডিজিটাল সার্বভৌমত্ব ◈ সেপ্টেম্বরে বাড়ছে গ্যাস সরবরাহ! ◈ ছাদভিত্তিক সৌরবিদ্যুতে সরকারের বিশেষ প্রণোদনা, ২০২৭ সালের মধ্যে স্থাপনে মিলবে সুবিধা ◈ ৪২ বছর পর নতুন বেসামরিক বিমান চলাচল বিধিমালা, বিনিয়োগ ও যাত্রীসেবায় জোর ◈ সম্পদের বিবরণ প্রকাশের শর্তে নতুন পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:২১ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার কেড়ে না নিতে সিনেটকে আহবান জানালেন ট্রাম্প

রাশিদ রিয়াজ : মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানের বিরুদ্ধে তার যুদ্ধ করার অধিকার ক্ষুণ্ন করে প্রস্তাব পাস না করতে মার্কিন কংগ্রেসের উচ্চকক্ষ সিনেটের প্রতি আহ্বান জানিয়েছেন। তিনি স্থানীয় সময় গত বুধবার সিনেটরদের উদ্দেশ করে এক টুইটার বার্তায় লিখেছেন, “ইরানের বিরুদ্ধে যুদ্ধ করার অধিকার থাকা আমেরিকার জাতীয় নিরাপত্তার জন্য ‘অত্যন্ত গুরুত্বপূর্ণ’।” তিনি দাবি করেন, “আমরা ইরানের ব্যাপারে এখন পর্যন্ত সঠিক পথে এগিয়েছি এবং এখন দুর্বলতা প্রকাশ করার সময় নয়।”

দু’সপ্তাহ আগে ডেমোক্র্যাটদের নিয়ন্ত্রিত কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদ ইরানের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্টের যুদ্ধ করার অধিকার কেড়ে নিয়ে প্রস্তাব পাস করে। প্রস্তাবটির ওপর শিগগিরই সিনেটে ভোটাভুটি হবে। এখন পর্যন্ত আট রিপাবলিকান সিনেটর এই প্রস্তাবের পক্ষে ভোট দেয়ার জন্য ডেমোক্র্যাটদের প্রতি সমর্থন জানিয়েছেন। এই আটজন ৪৭ ডেমোক্র্যাট সিনেটরের সঙ্গে মিলিত হলে প্রস্তাবটি পাস হয়ে যাবে।

প্রতিনিধি পরিষদ থেকে প্রস্তাবটি সিনেটে পাঠানোর পর এটির ওপর ভোটাভুটি হবে কিনা সে সংক্রান্ত এক ভোটের পক্ষে ৫১ ও বিপক্ষে ৪৫ ভোট পড়েছিল।কাজেই চূড়ান্ত ভোটাভুটিতে এটির পাস হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি এবং সেক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প স্বেচ্ছাচারীভাবে ইরানের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করতে পারবেন না বরং যুদ্ধ করার জন্য প্রতিনিধি পরিষদ ও সিনেট দু’টিরই অনুমতি লাগবে।

প্রেসিডেন্ট ট্রাম্প তার টুইটার বার্তায় আরো বলেন, সিনেটে প্রস্তাবটি পাস হলে এর মাধ্যমে তেহরানকে ‘খারাপ সংকেত’ পাঠানো হবে। তিনি ইরাকে ইরানের প্রভাবশালী জেনারেল কাসেম সোলাইমানিকে হত্যার পক্ষে জোরালো যুক্তি তুলে ধরেন।

গত ৩ জানুয়ারি ইরাকের রাজধানী বাগদাদের আন্তর্জাতিক বিমানবন্দরের কাছে মার্কিন সন্ত্রাসী সেনাদের ড্রোন হামলায় ইরানের কুদস ফোর্সের সাবেক কমান্ডার লেঃ জেনারেল কাসেম সোলাইমানি এবং ইরাকের জনপ্রিয় সামরিক কমান্ডার আবু মাহদি আল-মুহান্দিস’সহ দু’দেশের ১০ সেনা কর্মকর্তা শাহাদাতবরণ করেন।

  • সর্বশেষ