শিরোনাম
◈ ভারতে বসে বাংলাদেশে রাজনৈতিক প্রত্যাবর্তনের ছক কষছেন নির্বাসিত আওয়ামী লীগ সদস্যরা: দ্য গার্ডিয়ান ◈ জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, বঙ্গভবনের কর্মকর্তা আটক ◈ সেনাবাহিনীর সঙ্গে যে কারণে বাকবিতণ্ডায় জড়ালেন ঢাকা-১৭ আসনের জামায়াত প্রার্থী (ভিডিও) ◈ সম্পদের হিসাবে শীর্ষে যে ১০ প্রার্থী: হলফনামার তথ্য ◈ নতুন আইসিসি গঠনের দাবি পা‌কিস্তা‌নের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফের ◈ ভোটের পর নতুন সরকারের সম্ভাব্য চ্যালেঞ্জ আসলে কোনগুলো ◈ পে স্কেল বাস্তবায়নে সময় লাগবে, তবে সিদ্ধান্ত অপরিবর্তনীয়: সালেহউদ্দিন আহমেদ ◈ এস আলমের মামলায় ব্রিটিশ ল ফার্ম নিয়োগ, ঘণ্টায় ব্যয় দেড় লাখ টাকা ◈ নির্বাচন না হওয়ার কোনো সুযোগ নেই: সেনাপ্রধান ◈ সরকারী আদেশে বিমানের নতুন এমডি হিসেবে দায়িত্ব নিলেন হুমায়রা সুলতানা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২২ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:২২ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

ডিজোনকে উড়িয়ে ফরাসি কাপের সেমিতে পিএসজি

স্পোর্টস ডেস্ক : ফরাসি কাপের সেমিফাইনালে উঠার লড়াইয়ে ডিজোনকে ১-৬ গোলে উড়িয়ে দিয়েছে পিএসজি। সব প্রতিযোগিতা মিলে এই নিয়ে টানা ২২ ম্যাচ অপরাজিত আছে টমাস টুখেলের দলটি।

ম্যাচ শুরুর ৪৭ সেকেন্ডের মাথায় ভেসলির আত্মঘাতী গোলে এগিয়ে যায় পিএসজি। ত্রয়োদশ মিনিটে মুঁনির গোলে সমতায় ফেরে ডিজোন।

তবে ৪৪তম মিনিটে কিলিয়ান এমবাপের গোলে ফের এগিয়ে যায় ফরাসি চ্যাম্পিয়নরা।

দ্বিতীয়ার্ধের পঞ্চম মিনিটে হেডে ব্যবধান বাড়ান চিয়াগো সিলভা। ৫৫তম মিনিটে ফরাসি ফরোয়ার্ড এমবাপের ক্রস পেয়ে পাবলো সারাবিয়া স্কোরলাইন ৪-১ করলে পিএসজির জয় প্রায় নিশ্চিত হয়ে যায়।

৮৬তম মিনিটে স্বাগতিক ডিফেন্ডার কলিবালি আরেকটি আত্মঘাতী গোল করে বসেন। আর যোগ করা সময়ে নিজের দ্বিতীয় গোলটি করেন স্প্যানিশ মিডফিল্ডার সারাবিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়