শিরোনাম
◈ মাদক আস্তানায় আগ্নেয়াস্ত্র হাতে প্রতিমন্ত্রী ‘ইশরাকের অ্যাকশন’, আটক ৬ (ভিডিও) ◈ হামের থাবায় বাংলাদেশ, টিকাদানের ঘাটতি নিয়ে বিশ্বকে সতর্ক করছেন বিশেষজ্ঞরা ◈ সুন্দরবনের জলজ প্রাণীর দেহে প্লাস্টিক, মাছ খেয়ে স্বাস্থ্যঝুঁকিতে মানুষ ◈ দুই সপ্তাহের মধ্যে আজিমপুর কোয়ার্টার পরিচ্ছন্ন করার নির্দেশ প্রধানমন্ত্রীর ◈ সৌদিতে কূটনৈতিক তৎপরতায় শ্রীলঙ্কানের মৃত্যুদণ্ড বাতিল, দুই বাংলাদেশির বেলায় কী হলো? ◈ একই পরিবারের ৫ জনের মৃত্যু, স্বজনদের দাবি রাতে খেয়েছিলেন নুডলস ◈ শিশু হাসপাতালে চিকিৎসকের কক্ষে ধূমপান, দেখেই বরখাস্তের নির্দেশ প্রধানমন্ত্রীর (ভিডিও) ◈ ড্যাপের নতুন সংশোধনীতে বুড়িগঙ্গার তীরে ভারী শিল্পের অনুমোদন, বন্যাপ্রবাহ এলাকায় আবাসন প্রকল্পের সুযোগ ◈ যুক্তরাষ্ট্রে ভিসার মেয়াদ পেরিয়ে অবস্থান করলে স্থায়ী নিষেধাজ্ঞা, ফৌজদারি মামলার হুঁশিয়ারি মার্কিন দূতাবাসের ◈ ডেঙ্গু প্রতিরোধে শিক্ষার্থী-তরুণদের এগিয়ে আসার আহ্বান প্রধানমন্ত্রীর, পরিচ্ছন্নতায় জোর দিতে নির্দেশনা

প্রকাশিত : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৪ রাত
আপডেট : ১৩ ফেব্রুয়ারি, ২০২০, ০২:৫৪ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

চাঞ্চল্যকর সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটন, গ্রেপ্তার ৫

নিউজ ডেস্ক : ডিএমপি নিউজঃ রাজধানীর মোহাম্মদপুরের চাঞ্চল্যকর সুমন হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনসহ ৫জনকে গ্রেপ্তার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। ডিএমপি নিউজ

বুধবার (১২ ফেব্রুয়ারি) ভোর পর্যন্ত ঢাকা মহানগরসহ আশপাশের এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃতরা হলেন মোঃ রাসেল (২১), মোঃ আল আমিন খান (২২), মোঃ ইমরান (১৯), মোঃ শাকিল (২০) ও মোঃ রাজীব (২০)।

ডিএমপির গোয়েন্দা-পশ্চিম বিভাগের মোহাম্মদপুর জোনাল টিমের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার মোঃ আনিচ উদ্দীন জানান, ১১ ফেব্রুয়ারি রাত ১১.০০ টা হতে ১২ ফেব্রুয়ারি ভোর পর্যন্ত ঢাকা মহানগরসহ আশপাশ এলাকায় অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

তিনি বলেন, ১ ফেব্রুয়ারি দিবাগত রাত অনুমান ৮টা ৩০ মিনিটে মোহাম্মদপুর থানাধীন রহিম বেপারীর ঘাট এলাকায় সুমন শিকদার হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। এ ঘটনায় ২ ফেব্রুয়ারি মোহাম্মদপুর থানায় মামলা রুজু হয়েছে। মামলাটি তদন্ত শুরু করে গোয়েন্দা বিভাগ। তদন্তকালে বিভিন্ন তথ্য-উপাত্তের ভিত্তিতে অভিযুক্তদের অবস্থান সনাক্ত করে অভিযান চালিয়ে তাদেরকে গ্রেপ্তার করা হয়।

গ্রেফতারকৃতদের প্রাথমিক জিজ্ঞাসাবাদে সুমন শিকদার হত্যাকাণ্ডে সরাসরি অংশগ্রহণের কথা স্বীকার করেছে বলেও জানান তিনি।

  • সর্বশেষ