শিরোনাম
◈ নতুন সরকারের সামনে অর্থনৈতিক চ্যালেঞ্জ, পোশাক খাতে শঙ্কা: সাউথ চায়না মর্নিং পোস্টের বিশ্লেষণ ◈ পদত্যাগ করলেন ঢাবি ভিসি অধ্যাপক নিয়াজ আহমদ খান ◈ বগুড়া ও শেরপুরের উপনির্বাচন কবে নাগাদ, জানালো ইসি ◈ শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল বিষয়ে সভা ◈ জামায়াত আমিরের স্ত্রীসহ সংরক্ষিত মহিলা আসনে আলোচনায় যারা ◈ প্রধানমন্ত্রীর সঙ্গে সৌদি রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ ◈ নগদে বিনিয়োগে আগ্রহী জামায়াতের এমপি ব্যারিস্টার আরমান! ◈ মদকাণ্ডে আটকের খবরে তোলপাড়, যা বললেন জনপ্রিয় অভিনেত্রী মেহজাবীন চৌধুরী! ◈ গ্রোসারি শপ, চা-পান চটপটি-ফুচকাসহ দেশি খাবারের সমাহার, প্রাচীন সভ্যতার দেশে যেন এক টুকরো বাংলাদেশ! ◈ ইরানে শোক র‍্যালিতে শিক্ষার্থীদের সরকারবিরোধী বিক্ষোভ

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫১ রাত
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৩:৫১ রাত

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বেবিচকের প্রধান প্রকৌশলীসহ ৬ জনকে তলব করেছে দুদক

ডেস্ক রিপোর্ট : প্রকল্পের টাকা আত্মসাৎ ও অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামীসহ ৬ জনকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। যুগান্তর রিপোর্ট

মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) দুদকের প্রধান কার্যালয় থেকে পাঠানো নোটিশে তাদের আগামী ২০ ও ২৩ ফেব্রুয়ারি হাজির হতে বলা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন দুদকের জনসংযোগ কর্মকর্তা প্রণব কুমার ভট্টাচার্য।

সূত্র জানায়, সিভিল এভিয়েশনের মেইনটেনেন্স, কনস্ট্রাকশন, কেনাকাটা ও ফান্ড ম্যানেজমেন্টে সিভিল এভিয়েশন কর্তৃপক্ষের শত শত কোটি টাকার অনিয়ম, দুর্নীতি, আত্মসাৎ ও সংস্থার কর্মকর্তা-কর্মচারীরা বাড়ি-গাড়িসহ অঢেল অবৈধ সম্পদ অর্জন করেছেন বলে অভিযোগ উঠেছে।

২০১৫-১৬ ও ২০১৬-১৭ অর্থবছরে বেবিচকে কী কী প্রকল্পের কাজ হয়েছে তার তালিকা, এ দুই অর্থবছরে কেনাকাটা খাতে কত টাকা ব্যয় হয়েছে তার বিস্তারিত বিবরণ, একই সময়ে নির্মাণ ও সংস্কার খাতে কত ব্যয় হয়েছে তার বিবরণ, আইটি খাতে কত বরাদ্দ ছিলো এবং কী কী কাজ করা হয়েছে তার বিবরণ এবং ২০১৬-১৭ অর্থবছরের সব ধরনের নিরীক্ষা প্রতিবেদনগুলো যাচাই বাছাই করার কথা রয়েছে।

সূত্র মতে, বেবিচকের প্রধান প্রকৌশলী সুধেন্দু বিকাশ গোস্বামী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী একেএম মাকসুদুল ইসলাম ও নির্বাহী প্রকৌশলী মো. শরিফুল ইসলামকে ২০ ফেব্রুয়ারি এবং নির্বাহী প্রকৌশলী মো. শহীদুজ্জামান, মো. মোকাব্বর আলী ও উপ-সহকারী প্রকৌশলী কাজী বায়েজিদ আহমেদকে ২৩ ফেব্রুয়ারি তলব করা হয়েছে।

দুদক পরিচালক সৈয়দ ইকবাল হোসেনের নেতৃত্বে অনুসন্ধান টিমের অন্য সদস্যরা হলেন- উপপরিচালক মো. গুলশান আনোয়ার প্রধান ও সহকারী পরিচালক মো. আতাউর রহমান সরকার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়