শিরোনাম
◈ ইসরায়েলকে ‘শয়তান’ বলায় পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রীকে নেতানিয়াহুর নিন্দা ◈ একাত্তরে পাকিস্তানি বাহিনীর সহযোগী হিসেবে জামায়াতের নাম বহাল: জামুকা সংশোধন বিল পাস ◈ পুলিশে জেলাভিত্তিক বড় নিয়োগ, কোন জেলায় পদসংখ্যা কত দেখুন তালিকা ◈ দীর্ঘদিন ধরে চলমান অর্থায়নবিহীন ‘জম্বি প্রকল্প’ চিহ্নিত করে সেগুলো বাতিলের উদ্যোগ গ্রহণ করা হয়েছে: সংসদে অর্থমন্ত্রী ◈ জ্বালানি খাতে বর্ধিত ব্যয় মেটাতে বাংলাদেশ ১০০ কো‌টি ডলার চাইবে আইএমএফের কাছে  ◈ বাংলাদেশ-ভারত সম্পর্কে নতুন মোড়, কি বরফ গলবে? ◈ শেরপুরে জামায়াত নেতার মৃত্যু নিয়ে গুঞ্জন, যা জানালেন আমির ◈ ইংল‌্যান্ড বিশ্বকাপের প্রস্তুতি পর্বে শেষ দুই ম‌্যাচ খেল‌বে নিউ জিল্যান্ড ও কোস্টা রিকার বিরু‌দ্ধে ◈ ফুটবল লি‌গে আজ আবাহনী-মোহামেডান মু‌খোমু‌খি ◈ ভারতের মাটির নিচে ৫০০ মিলিয়ন টন ‘স্বর্ণের পাহাড়’, তবু খনন হচ্ছে না কেন?

প্রকাশিত : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৯ সকাল
আপডেট : ১২ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

যুক্তরাষ্ট্রের সঙ্গে সুর মিলিয়ে মধ্যপ্রাচ্যের বীরদের যারা সন্ত্রাসী বলবে এ অঞ্চলে তাদের স্থান হবে না বললেন,  জারিফ

ইয়াসিন আরাফাত : সোমবার বিকেলে ইসলামি বিপ্লবের ৪১তম বিজয় বার্ষিকী উপলক্ষে তেহরানে নিযুক্ত বিদেশি কূটনীতিকরা প্রেসিডেন্ট হাসান রুহানির সঙ্গে সাক্ষাৎ করতে আসেন। এ সময় তাদের উদ্দেশে দেয়া এক ভাষণে এ মন্তব্য করেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী জাভেদ  জারিফ।

ইরানের পররাষ্ট্রমন্ত্রী বলেন, কেউ কেউ ৪১ বছর ধরে ইসলামি প্রজাতন্ত্রের পতন কামনা করে এসেছে এবং এই কামনার ওপর ভিত্তি করে ইরানের ব্যাপারে নিজের ভুল ও অন্যায় নীতিতে অটল রয়েছে।

ইরান সম্পর্কে আংশিক বা পুরোপুরি ভুল ধারনার কারণে কিছু দেশ যে নীতি গ্রহণ করেছে তাকে ‘ভয়ঙ্কর’ উল্লেখ করে জারিফ বলেন, মার্কিন হামলায়  ইরানি জেনারেল কাসেম সোলায়মানি ও তার সহযোদ্ধাদের জানাযার নামাজে লক্ষ-কোটি জনতার উপস্থিতি প্রমাণ করে যুক্তরাষ্ট্রের প্রতি মধ্যপ্রাচ্যের জনগণের মনে ঘৃণা ও ক্ষোভের আগুন দাউ দাউ করে জ্বলছে।

যুক্তরাষ্ট্র এই বাস্তবতাগুলো উপলব্ধি করবে এমন আশা তেহরান করে না বলে জানান পররাষ্ট্রমন্ত্রী জারিফ। বিদেশি কূটনীতিকদের উদ্দেশে তিনি বলেন,পশ্চিমা দেশগুলোকে একথা উপলব্ধি করতে হবে যে, তারা ইরানের ব্যাপারে কোথায় কোথায় ভুল করেছে, এ ভুলের কারণ কি এবং তা কিভাবে সংশোধন করা যায়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়