শিরোনাম
◈ বাংলাদেশের ২৫ বছরে ৩ বিলিয়ন ডলার সাশ্রয় সম্ভব নবায়নযোগ্য জ্বালানি ব্যবহারে ◈ ১৫ বছরে দেশের ২১ হাজার কোটি টাকা ক্ষতি হয়েছে, গ্লোবাল ফ্রড সামিটে স্বরাষ্ট্রমন্ত্রী ◈ শহীদ মিনারে কনটেন্ট ক্রিয়েটর রাকিব হত্যা, জানা গেল নেপথ্যের ‎কারন ◈ রহস্যে ঘেরা জাবি শিক্ষার্থী শারমিন হত্যা, স্বামী ফাহিম রিমান্ডে ◈ খালেদা জিয়ার কণ্ঠ নকল করে ২৬ কোটি হাতিয়ে নেওয়ার অভিযোগ, গ্রেপ্তার সেই প্রতারক ◈ নেতানিয়াহুর ‘মৃত্যু’র খবরে রহস্যের জট, এআই বিতর্কের পর এলো নতুন ভিডিও ◈ দেশজুড়ে ধর্মপ্রাণ মুসলমানদের ইবাদত বন্দেগিতে পালিত হচ্ছে পবিত্র লাইলাতুল কদর ◈ রেশনিং তুলে নেয়ার পর পাম্পে দীর্ঘ লাইন কমতে শুরু করেছে ◈ শিক্ষাপ্রতিষ্ঠানের ম্যানেজিং কমিটির সভাপতির যোগ্যতা নির্ধারণে প্রজ্ঞাপন জারি ◈ ঋণ নয়, বিনিয়োগে জোর—সঙ্গে ভাবনায় ‘ওয়ান সিটিজেন ওয়ান কার্ড’

প্রকাশিত : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৫ সকাল
আপডেট : ০৮ ফেব্রুয়ারি, ২০২০, ০৬:৩৫ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

মানুষের জন্য আল্লাহর উপদেশ এবং সতর্কবাণী

ইসলাম ডেস্ক : পবিত্র কোরআনে মহান আল্লাহ তায়ালা বলেছেন, আল্লাহর ভয়ে ভীত হওয়ার ব্যাপারে। সুরা মুমিনুন এর ৫৭ নম্বর আয়াতে ইরশাদ হয়েছে, (তারাই কল্যাণের পথে অগ্রগামী) যারা তাদের প্রতিপালকের ভয়ে ভীত। কালের কন্ঠ

এছাড়া একই সুরার ৬২ নম্বর আয়াতে বলা আছে, আমি কাউকে তার সাধ্যাতীত দায়িত্ব অর্পণ করি না। আমার কাছে আছে এক কিতাব যা সত্য ব্যক্ত করে এবং তাদের ওপর জুলুম করা হবে না।

কোরআনের বাণী উপেক্ষা না করার বিষয়েও উল্লেখ রয়েছে। ইরশাদ হয়েছে, আমার আয়াত তোমাদের কাছে তিলাওয়াত করা হতো, কিন্তু তোমরা পেছন থেকে সরে পড়তে; দম্ভভরে এই বিষয়ে অর্থহীন গল্প-গুজব করতে। (সুরা : মুমিনুন, আয়াত : ৬৭)

আরো ইরশাদ হয়েছে, নাকি তারা (বিপথগামীরা) তাদের রাসুলকে চেনে না বলে তাকে অস্বীকার করে? (সুরা : মুমিনুন, আয়াত : ৬৯)
একই সুরার ৭১ নম্বর আয়াতে বলা হয়েছে, সত্য যদি তাদের কামনা-বাসনার অনুগামী হতো, তবে বিশৃঙ্খল হয়ে পড়ত আকাশমÐলী, পৃথিবী ও তাদের মধ্যবর্তী সব কিছু; বরং আমি তাদের দিয়েছি। অনুলিখন : জেবা আফরোজ

  • সর্বশেষ
  • জনপ্রিয়