শিরোনাম
◈ দুই গোলে এগিয়ে নেদারল্যান্ড, দেখুন সরাসরি ◈ চীনের প্রেসিডেন্টের সঙ্গে প্রধানমন্ত্রীর বৈঠক, নজরে বিনিয়োগ ও তিস্তা ◈ পার‌লো না বাংলা‌দেশ, ভারতের কাছে হেরে সেমির রেস থেকে ছিটকে গেলো ◈ নেপালে ফুটব‌ল নিষিদ্ধ করলো ফিফা! ◈ জিম্বাবুয়ের বিরু‌দ্ধে বাংলাদেশের ওয়ানডে দল ঘোষণা ◈ চীনের সঙ্গে সম্পর্ক উন্নয়ন পররাষ্ট্রনীতির অন্যতম অগ্রাধিকার: প্রধানমন্ত্রী ◈ শহরে নয়, এবার গ্রামমুখী হতে হবে শিক্ষকদের: শিক্ষামন্ত্রী ◈ চলচ্চিত্র শিল্পী সমিতির নির্বাচন: চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ, সরগরম এফডিসি ◈ সংসদে স্বাস্থ্যমন্ত্রী: দেশে বছরে নতুন ক্যান্সার রোগী প্রায় ১ লাখ ৬৭ হাজার, ৪৮৫টি এক্স-রে ও ৩৯৫টি আল্ট্রাসাউন্ড মেশিন অকেজো ◈ ইরান যুদ্ধ সংক্রান্ত 'জরুরি প্রয়োজনে' কংগ্রেসের কাছে ৮ হাজার ৭০০ কোটি ডলার চাইলেন ডোনাল্ড ট্রাম্প 

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৩ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৪:৫৩ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

শুভ জন্মদিন রোনালদো

স্পোর্টস ডেস্ক : ফুটবল ইতিহাসের অন্যতম সেরা ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনালদো আজ ৩৫ বছরে পা দিলেন। চ্যালেঞ্জ নিতে পছন্দ করা রোনালদো তার ক্যারিয়ারে ২৭টি শিরোপা জেতার স্বাদ পেয়েছেন, যার মধ্যে পাঁচটি লিগ, পাঁচটি চ্যাম্পিয়নস লিগ আর একটি উয়েফা ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপের শিরোপা। এছাড়া রয়েছে অসংখ্য রেকর্ড। বুড়ো বয়সে এখনো গোলের ক্ষুধা এতোটুকু না কমেনি রোনালদোর।

রোনালদোর জন্ম ১৯৮৫-এ, পর্তুগালের মাদেইরা শহরে। মা-বাবা নাম রেখেছিলেন তৎকালীন মার্কিন প্রেসিডেন্ট রোনাল্ড রিগানের সঙ্গে মিল রেখে। ছোটবেলায় ছিলেন অত্যন্ত গোবেচারা, নিরীহ প্রকৃতির। শৈশবে সমবয়সী নয়, খেলতে পছন্দ করতেন বড়দের সঙ্গে। মা না ডাকা পর্যন্ত ফুটবল নিয়েই মেতে থাকতেন খেলার মাঠে। বড়দের সঙ্গে খেলার সময় অনেক বেশ লাথি খেতে হতো। তবুও হতোদ্যম হতেন না।

ছোটবেলা থেকেই অনুভব করতেন ফুটবলার হতে হবে। ফুটবলার হওয়ার তীব্র আকাক্সক্ষা নিয়েই মাত্র ১২ বছর বয়সে খেলা শুরু করেন স্পোর্টিং দ্য লিসবোয়াতে। একপর্যায়ে মাদেইরা থেকে পরিবার-পরিজন ছেড়ে চলে আসেন। এরপর কেবলই এগিয়ে চলার গল্প। আক্ষরিক অর্থে ক্লাব ক্যারিয়ার শুরু ‘স্পোর্টিং ক্লাব ডি ফুটবল পর্তুগালে’।

২০০৩-এ যোগ দিলেন ম্যানচেস্টার ইউনাইটেডে। সেখানে ছয় বছর কাটিয়ে ২০০৯-এ গায়ে চাপালেন রিয়াল মাদ্রিদের জার্সি। অসংখ্য শিরোপা, অজস্র গোল আর অগণিত সুন্দর মুহুর্ত রিয়াল মাদ্রিদকে দিয়েছেন পাঁচ বারের ব্যালন জয়ী এই ফুটবলার। সাড়ে চারশ গোল করে আচমকা ২০১৮ সালের জুলাইয়ে পাড়ি জমিয়েছেন ইতালির জুভেন্টাস ক্লাবে।

স্প্যানিশ জায়ান্ট রিয়ালের হয়ে সর্বোচ্চ গোলের (৪৫০) রেকর্ড রোনালদোর দখলে। এছাড়া চ্যাম্পিয়নস লিগ (১২১), ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ (৯) গোলের রেকর্ড তো আছেই। চ্যাম্পিয়নস লিগে সবচেয়ে বেশি অ্যাসিস্টের (৩৪) কীর্তিও আছে তার ঝুলিতে। পর্তুগালের হয়ে তার ৮৫ গোলও দেশের ইতিহাসে সর্বোচ্চ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়