শিরোনাম
◈ ইরানের অনুরোধ নাকচ, যুক্তরাষ্ট্রেই বিশ্বকাপ ম্যাচ খেলতে হবে ◈ আইএলটি২০ পঞ্চম আসর শুরু ২২ নভেম্বর, ফাইনাল দুবাইয়ে ◈ এবার হরমুজ ইস্যুতে সংলাপের আয়োজন করছে দুই দেশ ◈ দেশবাসীকে নববর্ষের শুভেচ্ছা, কৃষক কার্ড কৃষি অর্থনীতিতে যুগান্তকারী ভূমিকা রাখবে: তারেক রহমান ◈ জাতীয় মানবাধিকার কমিশনের সব সদস্যের পদত্যাগ, খোলা চিঠিতে প্রশ্ন ◈ শিক্ষা ক্যাডারে বড় রদবদল: মাউশি মহাপরিচালক ও একাধিক কর্মকর্তা ওএসডি ও পদায়ন ◈ ডেডলাইন শেষেই কি বৈশ্বিক বিপর্যয়? ইরানের সম্ভাব্য ৫ পদক্ষেপ ◈ ডলার শক্তিশালী, তেলের দাম ঊর্ধ্বমুখী—সোনার বাজারে নেতিবাচক প্রভাব ◈ নেপালের মন্ত্রিসভার সদস্যদের ১৭ দিনেই সম্পদের তথ্য প্রকাশ ◈ জামিনে মুক্তি পেয়েছেন বাউলশিল্পী আবুল সরকার

প্রকাশিত : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল
আপডেট : ০৫ ফেব্রুয়ারি, ২০২০, ০৫:১৯ সকাল

প্রতিবেদক : নিউজ ডেস্ক

বরগুনায় আলু খেতের পরিচর্যায় ব্যাস্ত কৃষকরা

ইমরান হোসাইন, বরগুনা প্রতিনিধি : আলু খেতের পরিচর্যায় ব্যাস্ত সময় পার করছেন বরগুনার পাথরঘাটার হাজারো কৃষক। এ বছর এই উপজেলায় ২৫০ হেক্টর জমিতে আলু আবাদ করা হয়েছে। শীত থাকায় আলুর বাম্পার ফলন হবে বলে আশা করছেন কৃষকরা। উপজেলার প্রতিটি মাঠ জুড়ে এখন আলু গাছের সবুজ পাতার রঙে মুখরিত ফসলের মাঠ।

প্রতিটি মাঠে এখন শুধু সবুজ রঙের চোখ ধাঁধাঁলো বর্ণীল সমরাহ। ভোরের বিন্দু-বিন্দু শিশির আর সকালের মিষ্টি রোদ ছুঁয়ে যায় সেই সবুজ পাতাগুলোকে। অপরুপ প্রকৃতির দৃশ্য সত্যিই যেন মনোমুগ্ধকর। বিগত বছরে সফলতার ধারাবাহিকতায় এবারো উপক‚লীয় এলাকা পাথরঘাটার চাষিরা আলু আবাদে ঝুঁকে পড়েছেন ব্যাপক আগ্রহ নিয়ে। মৌসুমের শুরু থেকেই আবহাওয়া আলু আবাদের উপযোগী থাকায় কৃষাণ-কৃষাণীর মুখে হাসির ঝিলিক দেখা যাচ্ছে।

কৃষি বিশেষজ্ঞরা বলেন, এই আবহাওয়া অব্যাহত থাকলে এবার আলুতে লেট ব্রাইট অন্য কোনো রোগবালাই হওয়ার আশঙ্কা নেই। পাথরঘাটা উপজেলা কৃষি স¤প্রসারণ অধিদফতর সূত্রে জানা যায়, এবার উপজেলার কালমেঘা, রুপধন, কাকচিড়াসহ উপজেলার ৭ ইউনিয়নে ২৫০হেক্টর জমিতে বিভিন্ন প্রজাতির আলুর চাষ হয়েছে।
পাথরঘাটা উপজেলা কৃষি কর্মকর্তা শিশির কুমার বড়াল জানান, প্রকৃতি চলতি মৌসুমে আলু চাষের অনুক‚লে রয়েছে। এখন পর্যন্ত ক্ষেতে রোগ-বালাইয়ের প্রকোপ নেই। কৃষি বিভাগ থেকে কৃষকদের যথাযথ পরামর্শ ও পরিচর্যার বিষয়ে দিক নির্দেশনা দেওয়া হচ্ছে। সম্পদানা : রাকিবুল

  • সর্বশেষ
  • জনপ্রিয়